,

মেয়ের বাবা হলেন জুকারবার্গ

news-image

 ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ মেয়ে সন্তানের বাবা হয়েছেন। মঙ্গলবার ফেসবুকে তিনি এই সুখবর প্রকাশ করেছেন। একই সঙ্গে নিজের মেয়ের বসবাসের জন্য এই পৃথিবীকে ‘আরো নিরাপদ’ করারও ঘোষণা দিয়েছেন এই গর্বিত বাবা।

মঙ্গলবার ফেসবুকে প্রকাশিত এক চিঠিতে জুকারবার্গ তার মেয়ের জন্মের খবর জানিয়েছেন। যদিও গত এক সপ্তাহ আগেই মেয়ের জন্ম দিয়েছেন তার স্ত্রী প্রিসিলা চ্যান। তারা তাদের আদরের মেয়ের নাম রেখেছেন ম্যাক্সিমাম, ছোট করে ম্যাক্স।

ফেসবুকে মেয়েকে উদ্দেশ্য করে লেখা ওই চিঠিতে ম্যাক্সের জন্য স্বাস্থ্যসম্মত ও সুখি পৃথিবী গড়তে তাদের কোম্পানির ৯৯ ভাগ শেয়ার ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন জুকারবার্গ দম্পতি। তাদের মোট সম্পদের মূল্য ৪৫ বিলিয়ন মার্কিন ডলার। এই সম্পদ তারা দাতব্য কাজে ব্যবহার করবেন বলে জানিয়েছেন।

এই দম্পতি বলেছেন, দানের ওই অর্থ দিয়ে তাঁরা ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’ নামে একটি নতুন দাতব্য সংস্থা গঠন করতে যাচ্ছেন। এ সংস্থার লক্ষ্য হবে, মানুষের সম্ভাবনাকে এগিয়ে নেওয়া এবং আগামী প্রজন্মের সব শিশুর জন্য সমতা নিশ্চিতে কাজ করা। ওই দাতব্য সংস্থাটি ব্যক্তিগত শিক্ষা, রোগব্যাধির চিকিৎসা, মানুষকে সংযুক্ত করা এবং শক্তিশালী কমিউনিটি গড়ে তোলার জন্য কাজ করবে বলে জানিয়েছেন ফেসবুকের কর্নধার জুকারবার্গ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ