,

স্কুলে যৌনশিক্ষা বাধ্যতামূলক চান ঐশ্বরিয়া

news-image

বিনোদন ডেস্ক : যৌনশিক্ষাকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন বচ্চন পরিবারের অন্যতম সদস্য ও বলিউডের সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন।  বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা ছাড়াও বিশ্বের প্রতিটা স্কুলেই যৌনশিক্ষাকে বাধ্যতামূলক করার দাবি তোলেন ইউএনএইডস-এর শুভেচ্ছাদূত ঐশ্বরিয়া।

 

মঙ্গলবার আন্তর্জাতিক এইডস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে এমন ইচ্ছার কথাই জানালেন বচ্চন পরিবারের পুত্রবধূ। তিনি বলেন ‘স্কুলে যৌনশিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। শহর অঞ্চলের অনেক স্কুলেই এটা আছে। বিশ্বের প্রতিটা স্কুলেই যদি যৌনশিক্ষার ব্যবস্থা রাখা যায় তবে ভালো হবে বলে আমার ধারণা।’

 

অনুষ্ঠানে ইউএনএইডস-এর শুভেচ্ছাদূত হিসেবে নিজের ভূমিকার প্রতিও সন্তুষ্টি প্রকাশ করেন সাবেক এ বিশ্ব সুন্দরী। বিশ্ব জুড়ে প্রতিটা নারীর কাছেই পৌঁছানোর সুযোগ চান তিনি। এর জন্য মুক্ত যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা প্রয়োজন বলে মনে করেন ‘দেবদাস’ অভিনেত্রী।  তিনি আরও মনে করেন, ‘এই মুক্ত যোগাযোগ ব্যবস্থাই সমাজে পরিবর্তন আনার অন্যতম চাবিকাঠি।’

 

বিয়ের পর অভিনয়ের চেয়ে সমাজ সেবামূলক কাজেই বেশি ব্যস্ত থাকেন ঐশ্বরিয়া। রূপালী পর্দায় তাকে শেষ দেখা গিয়েছিল সঞ্জয় গুপ্তা পরিচালিত ‘জজবা’ ছবিতে।  এ বছরেরই ৯ অক্টোবর মুক্তি পায় ৪১-এ পা দেয়া ঐশ্বরিয়ার ‘জজবা’। কিন্তু সাফল্যের মুখ দেখেনি ছবিটি। তাই বোধহয় অভিনয় থেকে সরে সমাজসেবী হিসেবে এ নতুন পথে যাত্রা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে