,

চূড়ান্ত সিদ্ধান্তে ব্যর্থ হলে অস্তিত্ব সংকটে পড়বে দ্বীপরাষ্ট্রগুলো

news-image

জলবায়ু পরিবর্তন ইস্যুতে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো না গেলে অস্তিত্ব সংকটে পড়বে দ্বীপরাষ্ট্রগুলো। এসব দেশের অধিবাসীরা ঘর ছাড়তে বাধ্য হবেন। এতে করে বিশ্বে শরণার্থীর সংখ্যা আরও বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান জলবায়ু (কোপ-২১) সম্মেলনের ফাঁকে মঙ্গলবার (০১ ডিসেম্বর) কয়েকটি দ্বীপরাষ্ট্রের নেতাদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি। কিরিবাতি, মার্শাল দ্বীপ, সেন্ট লুসিয়া, বার্বাডোস ও পাপুয়া নিউগিনির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা এতে যোগ দেন।

হাওয়াইয়ে জন্ম নেওয়া ওবামা নিজেকে ‘দ্বীপ-বালক’ উল্লেখ করে বলেন, দ্বীপ-জীবনের সৌন্দর্য ও কাঠিন্য দুইই আমার জানা।

এদিকে, আফ্রিকায় নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ উপাদনখাতে পরবর্তী পাঁচ বছরে আট বিলিয়ন ইউরো (৬৬ হাজার ৪০৩ কোটি টাকা) বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। মঙ্গলবার আফ্রিকার ১২টি দেশের নেতাদের সঙ্গে এক বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এ প্রতিশ্রুতি দেন।

বৈঠকে সাহারা মরুভূমির বৃদ্ধি ঠেকাতে আফ্রিকান ইউনিয়নের উদ্যোগ ‘মহাসবুজ প্রাচীর’ বাস্তবায়নে অর্থায়নের বিষয়েও আলোচনা হয়। আফ্রিকান ইউনিয়নের ১১ সদস্য ২০০৭ সালে জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও সাহারা মরুভূমির ক্রমবৃদ্ধি ঠেকাতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে।

দক্ষিণ আমেরিকার দেশগুলোর নেতাদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন প্রিন্স চার্লসও। এতে অংশগ্রহণকারীরা দক্ষিণ আমেরিকা থেকে রাশিয়া ও আফ্রিকা পর্যন্ত বৈশ্বিক বনভূমি গড়ে তোলার ব্যাপারে কথা বলেন।

তেল, গ্যাস ও কয়লা পোড়ানোর ফলে নিঃসরিত কার্বন ডাই-অক্সাইড শোষণে বৈশ্বিক বনভূমি বিশেষ ভূমিকা রাখতে পারে বলে এ সময় তারা একমত হন।

এদিকে, প্যারিসে যোগ দেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও বনাঞ্চল রক্ষায় সরকারগুলোর আরও অনেক কিছু করার আছে। সেই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ