বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাজমহল হিন্দুদের মন্দির ছিল এমন প্রমাণ নেই: ভারতের সংস্কৃতিমন্ত্রী

news-image

তাজমহল হিন্দু মন্দির ছিল বলে ভারতের একদল আইনজীবী যে দাবি করেছিলেন তা প্রমাণিত নয় বলে জানিয়েছে ভারতের সরকার।

দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মহেশ শর্মা জানান, তাজহমল হিন্দু মন্দির ছিল-এই দাবির স্বপক্ষে সরকার কোনো ধরনের প্রমাণ খুঁজে পায়নি।

সোমবার ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় এ কথা জানান মহেশ শর্মা।

বিবিসি বলছে, গেল বছর একদল আইনজীবী আদালতে একটি পিটিশন দিয়ে এই স্থাপনাকে হিন্দুদের হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়েছিলেন।

মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের মৃত্যুর পর তাজমহল নির্মাণ করেছিলেন। সম্রাটের তৃতীয় ও সবচে প্রিয় স্ত্রী মমতাজ ১৪তম সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান।

১৬৫৩ সালে এটির নির্মাণ শেষ হয়। প্রতিদিন ১২ হাজার মানুষ এই অপরূপ স্থাপত্য নিদর্শন দেথতে আসেন।

এই স্থাপনাকে মুঘল শিল্পকলার সবচে সমৃদ্ধ নিদর্শন বলে বিবেচনা করা হয়।

১৯৮৩ সালে তাজমহলকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ বলে ঘোষণা করা হয়। প্রতিবছর লাখ লাখ পর্যটক তাজমহল দেখতে আসেন।

তাজমহলকে হিন্দু মন্দির ঘোষণা এবং সেখানে হিন্দুদের পুজো করার অনুমতি দিতে হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে আগ্রা আদালতে একটি মামলা করা হয়েছে।

চলতি বছরের মার্চে আগ্রা আদালতে তাজমহলকে ‘শিব মন্দির’ ঘোষণা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব হস্তান্তর চেয়ে  হিন্দুত্ববাদী ছয়জন আইনজীবী মামলা করেন।     

তাদের ভাষ্য, আগ্রায় মহাদেব শিব বাস করতেন। সুতরাং এটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ নয়, তাদের কাছে দিতে হবে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে