,

৯ মিনিটে ৪ রেকর্ড!

news-image


চলতি মৌসুমের শুরুতে উল্ফসবার্গের বিপক্ষে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে নয় মিনিটে পাঁচ গোল করার কৃতিত্ব দেখিয়েছেন তারকা স্ট্রাইকার রবার্ট লেভানোদোস্কি। আর অসাধারণ এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের চারটি ভিন্ন সার্টিফিকেট অর্জন করেছেন এই পোলিশ তারকা। সেপ্টেম্বরে বুন্দেসলিগার ম্যাচটিতে মাত্র নয় মিনিটে পাঁচ গোল করে লেভানোদোস্কি অনন্য এই রেকর্ড গড়েন। আর এই পাঁচ গোলে তিনি করেছেন একইসাথে চারটি বিশ্ব রেকর্ড। তিন মিনিট ২২ সেকেন্ডে হ্যাটট্রিক করে বুন্দেসলিগা দ্রুততম হ্যাটট্রিক, ৫ মিনিট ৪২ সেকেন্ডে বুন্দেসলিগায় দ্রুততম চার গোল, ৮ মিনিট ৫৯ সেকেন্ডে বুন্দেসলিগায় দ্রুততম পাঁচ গোল ও বদলী খেলোয়াড় হিসেবে বুন্দেসলিগার কোনো ম্যাচে সর্বোচ্চ পাঁচ গোল করে তিনি একাই এক ম্যাচে এই রেকর্ড গড়েন। আলিয়াঁজ এরিনাতে অনুষ্ঠিত এক সম্মেলনে গিনেজ বিশ্ব রেকর্ডের প্রতিনিধি সায়িদা সুবাসি গেমিচির কাছ থেকে লেভানোদোস্কি সোমবার এই সার্টিফিকেটগুলো গ্রহণ করেন। ম্যাচটিতে বিরতি পর্যন্ত বায়ার্ন ১-০ গোলে পিছিয়ে থাকার পরে বায়ার্ন কোচ পেপ গার্দিওলা দ্বিতীয়ার্ধে লেভানোদোস্কিকে মাঠে নামান। আর মাঠে নেমেই ৫১ মিনিটে তিনি গোল দেয়া শুরু করেন। এরপর নয় মিনিটে একে একে আরো চার গোল দেন। ১৯৯১ সালে মাইকেল টনিসের করা দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড ভঙ্গ করে লেভানোদোস্কি প্রথম রেকর্ড গড়েন। টনিস ১৯৯১ সালে এমএসভি ডইসবার্গের হয়ে কার্লশ্রুহার এসসির বিপক্ষে মাত্র ৬ মিনিটে হ্যাটট্রিক করে জার্মান লীগে এই রেকর্ড গড়েছিলেন। ওই ম্যাচের পর থেকেই লেভানোদোস্কি আর থেমে থাকেননি। বুন্দেসলিগায় এখন পর্যন্ত ১৪ গোল করে বায়ার্নকে দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের থেকে আট পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে নিয়ে গেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে