বাগদাদে বোমা হামলায় নিহত ১৫, আহত ৩৮

news-image

ইরাকের রাজধানী বাগদাদে দুটি আলাদা বোমা হামলায় ১৫ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছে। শিয়াদের বার্ষিক ধর্মীয় সম্মেলনকে লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়। খবর-আল জাজিরা।
সোমবার ‘আরবাঈন’ স্মৃতি উৎসব অনুষ্ঠানের জন্য কারবালার উদ্দেশে তীর্থযাত্রীরা সায়ীদিয়াহ প্রদেশের একটি চেকপয়েন্ট ব্যবহার করে শহরে প্রবেশের সময় সেই চেকপয়েন্টে বোমা হামলা চালানো হয়। এতে নয় জন নিহত এবং ১৫ জন আহত হয়।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, নিহতদের মধ্যে চার জন সামরিক বাহিনীর সদস্য রয়েছেন।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, শহরের উত্তরাঞ্চলে শাবের আশেপাশে অপর একটি বোমা হামলায় প্রায় ছয় জন তীর্থযাত্রী নিহত ও ১৭ জন আহত হয়েছে।
এখন পর্যন্ত কেউ বোমা হামলার দায় স্বীকার করেনি।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান