শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ বিমান নিয়ে আশার আলো

532da7d8a9912-malaysia-planeমালয়েশিয়ার নিখোঁজ বিমান নিয়ে আবার আশার আলো দেখা গেছে। আজ শনিবার মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী হিশামুদ্দিন হুসেন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, চীনের একটি স্যাটেলাইটে দক্ষিণ ভারত মহাসাগরে বিশাল আকারের ভাসমান বস্তুর ছবি ধরা পড়েছে। এটি নিখোঁজ বিমানের অংশ হতে পারে বলে চীন মনে করছে। খবর সিএনএন ও এএফপির।

মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ভাসমান বস্তুটি দৈর্ঘ্যে ৭৪ ফুট ও প্রস্থে ৪৩ ফুট। চীনের টেলিভিশনগুলোতে ভাসমান ওই বস্তুর ছবি প্রচার করা হচ্ছে। মালয়েশিয়ার পরবিহনমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, ‘এইমাত্র খবর পেলাম, ভারত মহাসাগরের দক্ষিণ করিডরে বিশাল আকৃতির ভাসমান বস্তুর ছবি দেখা গেছে। সেটি কী, তা যাচাই করার জন্য সেখানে জাহাজ পাঠানো হচ্ছে।’ ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাতে চীন থেকে দুটি উড়োজাহাজ ও দুটি জাহাজ রওনা হয়েছে।’

চীনের সরকারি সূত্রে জানা গেছে, বিশাল আকারের ওই ধ্বংসাবশেষের ছবি সম্ভবত ১৮ মার্চ স্যাটেলাইটে ধরা পড়ে।

গতকাল শুক্রবার অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলীয় শহর পার্থ থেকে আড়াই হাজার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে দক্ষিণ ভারত মহাসাগরে ২৩ হাজার বর্গকিলোমিটার এলাকায় পাঁচটি বিমান তন্ন তন্ন করে তল্লাশি চালায়। বিরূপ আবহাওয়ার কারণে ওই অনুসন্ধান অভিযান ব্যাহত হয়। নিখোঁজ বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষও খুঁজে পাওয়া যায়নি।

আজ আবার অনুসন্ধান অভিযান শুরু হয়েছে। নতুন করে ধ্বংসাবশেষের ছবি পাওয়ায় আশার আলো দেখছেন উদ্ধারকারীরা। অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, অনুসন্ধান এলাকার আয়তন বাড়িয়ে ৩৬ হাজার বর্গকিলোমিটার করা হয়েছে। বাড়ছে অনুসন্ধানকারী বিমানের সংখ্যা।

এই অভিযানে চীন, জাপান ও যুক্তরাজ্যও সহযোগিতা করছে। নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিমানও অভিযানে যোগ দিয়েছে। ভারতও দুটি বিমান পাঠাবে বলে জানিয়েছে।

৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয় মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ ৩৭০।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা