বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার যোদ্ধা রানী প্রিয়তি , আইটেমকন্যা লারা

news-image

যুদ্ধের জন্য তলোয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন ‘মিস আয়ারল্যান্ড ২০১৪’-এর বিজয়ী বাংলাদেশের মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তি। আর তাতেই হঠাৎ করে ব্যথা পেলেন। থাকতে হলো এক সপ্তাহের বিশ্রামে। কিন্তু তলোয়ার হাতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন কেন প্রিয়তি? না, সত্যি সত্যি কোনো যুদ্ধক্ষেত্রে নামছেন না তিনি। আইরিশ একটি ছবিতে তাকে দেখা যাবে যোদ্ধা রানীর ভূমিকায়। ছবিটির নাম ‘কু কুলাইন’। এ ছবির জন্যই তলোয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। তবে এক সপ্তাহের বিশ্রামের পর আবারও এ ছবির শুটিংয়ে ফিরছেন প্রিয়তি। ছবির একটি অংশের শুটিং টানা চলবে ডিসেম্বর-জানুয়ারি জুড়ে। বিগ বাজেটের এ ছবিটির কাজ সম্পূর্ণ শেষ হতে আগামী বছরের পুরোটা লেগে যাবে, এমনটাই মানবজমিনকে জানিয়েছেন প্রিয়তি। এ বিষয়ে তিনি বলেন, ডিসেম্বর-জানুয়ারি পর্যন্ত আমার একটি অংশের শুটিং শেষ হবে। তার কয়েক মাস পর আবারও আমার আরেকটি অংশের শুটিং করতে হবে। আবহাওয়ার দিকেও খেয়াল রাখতে হচ্ছে। কারণ, তার ওপর নির্ভর করেও শিডিউল ঠিক হচ্ছে। এ ছবিতে আমি যোদ্ধা রানীর ভূমিকায় অভিনয় করছি। এটি একটি নেগেটিভ চরিত্র। এর আগে ‘ওয়ান্ডারল্যান্ড’ নামক ছবিতে প্রথম অভিনয় করেছিলাম। এবার দ্বিতীয় এ ছবিটি করতে অনেক ভালো লাগছে। এর গল্প অনেক চমৎকার। আশা করছি ভালো লাগবে সবার। এদিকে কদিন আগেই ‘মিস আর্থ ২০১৬’ সুন্দরী প্রতিযোগিতার প্রথম রানার আপ হয়েছিলেন তিনি। এ প্রতিযোগিতায় ‘মিস কমপেশোনেট ২০১৫’, ‘মিস ফিটনেস’ এবং ‘বেস্ট গাউন’ বিভাগেও সেরা নির্বাচিত হয়েছিলেন তিনি। বর্তমানে পেশাগতভাবে আয়ারল্যান্ডে একজন বৈমানিক হিসেবে কাজ করছেন প্রিয়তি। এদিকে চলতি বছরের মাঝামাঝিতে দেশে এসেছিলেন তিনি। সম্প্রতি দেশে আসার ইচ্ছে আছে কিনা এমন প্রশ্নে প্রিয়তি বলেন, এখনই বলতে পারছি না। কারণ ছবির শুটিংয়ের শিডিউল রয়েছে জানুয়ারি পর্যন্ত। আমার এ অংশের শুটিংটা শেষ হলেই আসলে বলতে পারবো।

 

 

আইটেমকন্যা লারা
কদিন আগেই ‘সিং ইজ ব্লিং’ ছবির মাধ্যমে বলিউডে প্রত্যাবর্তন হয়েছে বলিউড অভিনেত্রী লারা দত্তের। ছবিটি বক্স অফিসে খুব একটা কারিশমা দেখাতে না পারলেও তার অভিনয় পারফরম্যান্স বেশ প্রশংসিত হয়। এখন আরও দুটি নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। এর মধ্যে একটি হচ্ছে অভিষেক কাপুরের ‘ফিতুর’ আর অন্যটি হচ্ছে টনি ডিসোজার ‘আজহার’। larra এ ছবি দুটোতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এ অভিনেত্রী। তবে নতুন খবর হচ্ছে সম্প্রতি নতুন আরও একটি ছবিতে কাজ শুরু করেছেন লারা। ছবিটি পরিচালনা করছেন প্রভুদেবা। তবে এখানে অভিনেত্রী হিসেবে নয় আইটেমকন্যা হিসেবে পর্দা কাঁপাবেন লারা। এরই মধ্যে এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ আইটেম গানটি গেয়েছেন সুনিধি চৌহান। এর আগে অনেক গানে খোলামেলা হয়ে পারফর্ম করেছেন লারা। তবে এবার বিয়ে ও সন্তান জন্মদানের পর অভিনয়ে ফিরে প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করছেন ব্যাপক খোলামেলা হয়ে। এ গানটির কোরিওগ্রাফি করছেন খোদ প্রভুদেবা। ভারতের বিভিন্ন অঞ্চলের কয়েকটি নাচের মুদ্রা রাখা হয়েছে গানটিতে। আর তাতেই প্রাণ খুলে নাচতে দেখা যাবে লারাকে। বিষয়টি নিয়ে দারুণ আনন্দিত লারা। এ বিষয়ে তিনি বলেন, আমি সবচেয়ে বেশি খুশি প্রভুদেবার ছবির আইটেম গানে নাচবো বলে। কারণ নাচের দিক দিয়ে ভারতে প্রভুদেবার জুড়ি নেই। এ গানে সম্পূর্ণ আবেদনময়ী লারাকেই আবিষ্কার করা যাবে। আশা করছি ভালো কিছু হবে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে