বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দিনে ‘তামাশা’র আয় ৫০ কোটি রুপি

news-image

মুক্তির দ্বি ীয় দিনেই ৫০ কোটি রুপি ব্যবসা করেছে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের সিনেমা ‘তামাশা’। শুক্রবার ভারতের দুই হাজারের বেশি প্রেগৃহে মুক্তি পায় ছবিটি। মুক্তির দিন ভারতে হয় করে ১০ কোটি ৮৭ লাখ রুপি। পরদিন ভারতের বক্স অফিস থেকে সিনেমাটি আয় ১৩ কোটি ১৭ লাখ রুপি। অন্যদিকে ভারতের বাইরেও দর্শকের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে ছবিটি।downloadপ্রচুর দর্শক হলে বসে ছবিটি দেখছে। ফলে দু’দিনে ভারতের বাইরে ২২ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। সব মিলিয়ে ‘তামাশা’র প্রথম দু’দিনের আয় দাঁড়িয়েছে প্রায় ৫০ কোটি রুপি।
সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’ মুক্তির পর দর্শকের সব মনোযোগ ছিল ইমতিয়াজ আলি পরিচালিত এ ছবিটির দিকে। আর প্রচার ও মুখোরোচক গল্পের দিক দিয়ে অন্য যে কোনো ছবির চেয়ে এক কদম এগিয়ে ছিল এটি। মুক্তির আগে ছবিটিতে দীপিকা-রণবীরের বাস্তব জীবনের প্রেম কাহিনি অবলম্বনে বলে বেশ গুজবও শোনা যাচ্ছিল। কিন্তু ভারতীয় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিভিউয়ে তেমন কোনো ইঙ্গিত মেলেনি। এর পাশাপাশি চলেছে প্রশংসা। এর গল্পটিতে দর্শক অনেকেই নিজেদের প্রথম প্রেমের অনুভব পাবে বলে দাবি করেছে দু’একটি পত্রিকা। দীপিকা-রণবীরের প্রশংসার পাশাপাশি ফ্রান্সের নয়নাভিরাম দৃশ্যের কথাও উঠে এসেছে রিভিউগুলোয়।


  

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে