বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বাজারে সোনার দাম কমে ২৫ হাজারে

news-image

ভারতের বাজারে সোনার দরের পতন অব্যাহত। প্রতি ১০ গ্রাম পাকা সোনার দাম ৯০ রুপি কমে দাঁড়িয়েছে ২৫,৫২৫ রুপি। এই নিয়ে টানা তিনদিন সোনার দামে পতন হল। সোনার মতোই রুপোর দামও পড়েছে। কেজিপ্রতি ১০০ রুপি কমে তা দাঁড়িয়েছে ৩৪ হাজার রুপি। কলকাতার সংবাদমাধ্যম এবিপি আনন্দ এমন তথ্যই জানিয়েছে। গত চার মাসে এটাই সোনার সর্বনিম্ন দর। এর আগে গত ২ দিনে মোট ২০৫ রুপি পড়েছে সোনার দর। তবে সোনার কয়েনের দর প্রতি আট গ্রামে ১০০ রুপি করে বেড়ে হয়েছে ২২,২০০ রুপি। বিশেষজ্ঞদের মতে, আগামী মাস থেকেই মার্কিন ফেডারেল রিজার্ভ ঋণের সুদের হার বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে ডলারের মূল্য একদিকে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে, বিকল্প হিসেবে সোনার মূল্য হ্রাস পাচ্ছে। তাই সেই আশঙ্কা থেকেই আন্তর্জাতিক বুলিয়ন বাজারে দ্রুত পড়তে শুরু করেছে সোনার দর। পাশাপাশি, স্বর্ণ-ব্যবসায়ীদের মধ্যেও সোনা মজুত করে রাখার প্রবণতা কমেছে। ফলে, সব মিলিয়ে দেশের বাজারে সোনার দাম কমতে শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে