,

দীর্ঘদিন পর পূর্ণিমা

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘদিন পর আবারও বিজ্ঞাপনের মডেল হলেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। প্রায় আড়াই বছর পর নতুন কোনো বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। একটি ক্রোকারিজের বিজ্ঞাপন করলেন তিনি। বিজ্ঞাপনটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রচার শুরু হবে বিভিন্ন টিভি চ্যানেলে।

 


বিজ্ঞাপনটি প্রসঙ্গে পূর্ণিমা বলেন, বিজ্ঞাপনটির আইডিয়া ভালো লেগেছে বলেই করেছি। এখন আমাদের বিজ্ঞাপনের মান অনেক উন্নত। বাইরের বিজ্ঞাপনের সাথে তুলনা করার মতো বিজ্ঞাপন এখন নির্মিত হচ্ছে। শিগগিরই বিজ্ঞাপনটি প্রচার হবে। আশা করি দর্শকদের ভালো লাগবে।

 

 

বিজ্ঞাপনে কাজ করার পর এখন হয়তো নাটক বা চলচ্চিত্রেও দেখা যেতে পারে পূর্ণিমাকে। যদিও দীর্ঘদিন কোনো অঙ্গনের সাথেই জড়িত নেই তিনি। চলচ্চিত্র থেকে অনেক আগেই নিজেকে গুটিয়ে নিয়েছেন। এরপর ছোটপর্দাতে দেখা গেলে সেখানেও তার উপস্থিতি নেই অনেকদিন।

 

তবে এবার তাকে নিয়মিত দেখা যাবে কি-না এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন পরিবারকে সময় দিচ্ছি। পরিবার নিয়েই ব্যস্ততা থাকতে চাই এখন। নিয়মিত কখন হবো তা বলতে পারছি না। তবে ভালো কোনো কাজ পেলে হয়তো বা করবো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে