বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামী-স্ত্রী সন্তান আর একটা শুয়োর

news-image

 কুকুর নয়, বিড়াল, মাছ কিছুই নয়। মেক্সিকোতে ইদানীং সকলের বাড়িতে পোষা হচ্ছে শুয়োর। বেশিরভাগের বয়স খুবই কম। জনপ্রিয়তা এতটাই যে, স্বামীর কাছ থেকে স্ত্রী বিবাহবার্ষিকীতে সাধ করে শুয়োর চাইছেন উপহার হিসেবে! শেষ কয়েক মাসে ‘মিনি পিগস’ই মেক্সিকোর সব থেকে দামি পোষ‍্য। দাম উঠেছে ৩০০০ ডলার পর্যন্ত। সব বাড়িতেই পোষ‍্যদের এক্কেবারে ভি আই পি ট্রিটমেন্ট। কারও গায়ে গোলাপী ফ্রক, কেউ লাল জুতো পায়ে দাপিয়ে বেড়াচ্ছে শোওয়ার ঘর থেকে বাগান পর্যন্ত। না না, নাক সিঁটকানোর কিছু নেই, কারও গায়ে সামান‍্য খারাপ গন্ধও নেই। সকলের জন‍্যই যে আছে আলাদা সাবান, শ‍্যাম্পু থেকে পাউডার। সব থেকে বেশি দাম সাদা চামড়ার শুয়োরদের। তবে বিক্রেতারা বলছেন, চাহিদাটা হঠাৎই শুরু হয়েছে দেশজুড়ে। তাই জোগানে কমতি পড়ছে মাঝে মাঝেই। তবে চিন্তা নেই, কয়েক বছরের মধ্যেই পৃথিবীজুড়ে শুয়োর পোষা যে বিখ‍্যাত হতে চলেছে, সে বিষয়ে নিশ্চিত তাঁরা। জামা, খাবার থেকে পছন্দসই সাজগোজের সরঞ্জাম নিয়ে মেক্সিকোর অনেক পরিবারেই সমীকরণ অনেকটা এরকম, স্বামী-স্ত্রী-সন্তান আর একটা শুয়োর। খোঁয়াড় ছেড়ে তাই আপাতত রাজার হালে শুয়োরের বাচ্চারা।

এ জাতীয় আরও খবর

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন