বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ডিটেকটিভ’-এ হৃদয় খান ওপড়শী

news-image

 জাজ মাল্টিমিডিয়ায় অ্যানিমেশন সিনেমা ‘ডিটেকটিভ’-এর গানে কন্ঠ দেবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শী। তার সঙ্গে কন্ঠ মেলাবেন আরেক জনপ্রিয় সঙ্গীতশিল্পী হৃদয় খান। আজ সোমবার রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে বলে জানিয়েছেন পড়শী।
বাংলাদেশের প্রথম অ্যানিমেশন ছবিটির পরিচালনা করছেন তপন আহমেদ। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডিটেকটিভ’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন তারিক আনাম খান। এরই মধ্যে ছবিটির নির্মাণকাজ শেষ হয়েছে। ডাবিংয়ের কাজও প্রায় শেষ। ডাবিংয়ে আরেফিন শুভ, নুসরাত ফারিয়াসহ এক ঝাঁক তারকা বিনা পারিশ্রমিকে কন্ঠ দিয়েছেন।
উল্লেখ্য, পড়শি বর্তমানে স্টেজ শোতে ব্যস্ত সময় পার করছেন। তাছাড়া ‘আমারও পরানও যাহা চায়, তুমি তাই তুমি তাই গো’ শিরোনামে একটি অ্যালবামের কাজ শেষ করেছেন। শিগগিরই অ্যালাবটি ছাড়বেন বলে জানালেন তিনি। অ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন সন্ধি। মিউজিক ভিডিওতে পড়শীর সঙ্গে আছেন আরেক মডেল তৌহিদ আবীর।

এ জাতীয় আরও খবর

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন