শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে মুক্তিযোদ্ধা দিবস পালিত

news-image

সরাইল প্রতিনিধি: সরাইলে যথাযোগ্য মর্যাদায় মুক্তিযোদ্ধা (১লা ডিসেম্বর) দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে গতকাল স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে র‌্যালী ও পথসভা হয়। সকালে মুক্তিযোদ্ধা কমান্ডার ও ডেপুটি কমান্ডারের নেতৃত্বে অর্ধশতাধিক মুক্তিযোদ্ধার অংশ গ্রহনে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা সদর প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। উপজেলা কমান্ডার মো. ইসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন- ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মো. এ আই মনোয়ার উদ্দিন, মো. ছাদেক মিয়া, সাবেক অধ্যক্ষ মো. বায়তুল হোসেন খন্দকার প্রমূখ। বক্তারা মানবতাবিরুধী অপরাধের দায়ে সালাহ উদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা কামরুজ্জামানের ফাঁসির রায় কার্যকর হওয়ায় শুকরিয়া আদায়ের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।