বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইএসের তেলের জন্যই বিমান ভূপাতিত করেছে তুরস্ক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া অভিযোগ করে বলেছে, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের(আইএস) সঙ্গে নিজেদের তেল বাণিজ্য নিরাপদ করতেই সিরিয়া সীমান্তের কাছে রুশ বিমানটি ভূপাতিত করেছে তুরস্ক।

সোমবার প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনে এ অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আরো বলেছেন, তাদের জঙ্গিবিমান ভূপাতিত করে ‘বিরাট ভুল’ করেছে তুরস্ক। তবে আইএসর সঙ্গে কোনোরকম সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করেছে তুরস্ক। এই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে আন্তর্জাতিক জোট গঠিত হয়েছে তার অন্যতম সদস্য হচ্ছে আঙ্কারা।

রুশ বিমান ভূপাতিত করার ঘটনায় তুর্কি সরকারের প্রতি ক্ষমা প্রার্থণার দাবি জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তবে এ ঘটনায় ‘মর্মাহত’ হলেও ক্ষমা চাইতে অস্বীকার করেছেন প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান। যার প্রেক্ষিতে তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো।

গত ২৪ নভেম্বর ওই যুদ্ধবিমানটি ভূপাতিত করেছিল তুরস্ক। এতে এক রুশ পাইলট নিহত হয়েছেন। তুর্কি সরকার বলছে, তাদের আকাশসীমা লঙ্ঘণ করায় তারা বিমানটিকে ভূপাতিত করেছে। কিন্তু তাদের এ অভিযোগ নাকচ করে দিয়েছে রাশিয়া। দুই দেশের এই চাপানউতোর জলবায়ু সম্মেলনেও প্রভাব ফেলেছে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে