বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইটেম গান দিয়ে পর্দা কাঁপাবেন লারা

news-image

বিনোদন ডেস্ক : কদিন আগেই ‘সিং ইজ ব্লিং’ ছবির মাধ্যমে বলিউডে প্রত্যাবর্তন হয়েছে বলিউড অভিনেত্রী লারা দত্তর। ছবিটি বক্স অফিসে খুব একটা কারিশমা দেখাতে না পারলেও তার অভিনয় পারফরমেন্স বেশ প্রশংসিত হয়। এখন আরও দুটি নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। এর মধ্যে একটি হচ্ছে অভিষেক কাপুরের ‘ফিতুর’ আর অন্যটি হচ্ছে টনি ডিসোজার ‘আজহার’। এ ছবি দুটোতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এ অভিনেত্রী। তবে নতুন খবর হচ্ছে সম্প্রতি নতুন আরও একটি ছবিতে কাজ শুরু করেছেন লারা। ছবিটি পরিচালনা করছেন প্রভুদেবা। তবে এখানে অভিনেত্রী হিসেবে নয় আইটেম কন্যা হিসেবে পর্দা কাঁপাবেন লারা।


এরই মধ্যে এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ আইটেম গানটি গেয়েছেন সুনিধি চৌহান। এর আগে অনেক গানে খোলামেলা হয়ে পারফরম করেছেন লারা। তবে এবার বিয়ে ও সন্তান জন্মদানের পর অভিনয়ে ফিরে প্রথমবারের মত আইটেম গানে পারফরম করছেন ব্যাপক খোলামেলা হয়ে। এ গানটির কোরিওগ্রাফি করছেন খোদ প্রভুদেবা। ভারতের বিভিন্ন অঞ্চলের কয়েকটি নাচের মূদ্রা রাখা হয়েছে গানটিতে। আর তাতেই প্রাণখুলে নাচতে দেখা যাবে লারাকে।

 

বিষয়টি নিয়ে দারুণ আনন্দিত লারা। এ বিষয়ে তিনি বলেন, আমি সবচেয়ে বেশি খুশি প্রভুদেবার ছবির আইটেম গানে নাচবো বলে। কারন নাচের দিক দিয়ে ভারতে প্রভুদেবার জুড়ি নেই। এ গানে সম্পূর্ণ আবেদনময়ী লারাকেই আবিস্কার করা যাবে। আশা করছি ভালো কিছু হবে।

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে