,

শাহরুখ খানের সঙ্গে প্রতিযোগিতা করতে চান প্রিয়াংকা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে প্রতিযোগিতা করতে চান না সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াংকা চোপড়া। আগামী ১৮ ডিসেম্বর বক্সঅফিসযুদ্ধে একে অপরের মুখোমুখি হচ্ছেন তারা। ওইদিন মুক্তি পাচ্ছে শাহরুখ খানের বহুল আলোচিত ছবি 'দিলওয়ালে' এবং প্রিয়াংকা চোপড়ার 'বাজিরাও মাস্তানি'। তবে শাহরুখের সঙ্গে প্রিয়াংকার টেক্কা দেয়ার কোনো ধরনের অভিপ্রায় নেই। তাছাড়া তিনি মনে করেন, 'দিলওয়ালে' এবং 'বাজিরাও মাস্তানি' দুটি ভিন্ন ধাঁচের ছবি। তাই দুটি ছবিরই আলাদা দর্শক রয়েছে।

 


শুধু তা-ই নয়, প্রিয়াংকা প্রচারণায় গিয়ে 'দিলওয়ালে' ছবির চেয়ে নিজের ছবিকে এগিয়েও রাখছেন না। বরং 'বাজিরাও মাস্তানির' পাশাপাশি 'দিলওয়ালে' ছবিরও সাফল্য কামনা করছেন। এ প্রসঙ্গে ৩৩ বছর বয়সী প্রিয়াংকা বলেন, 'দিলওয়ালে কখনোই আমার প্রতিদ্বন্দ্বী ছবি নয়। শাহরুখ খানের সঙ্গে একই দিনে ছবিটি মুক্তি পাওয়া আমার কাছে দুঃস্বপ্নের মতো একটি বিষয়। কিন্তু সেই দুঃস্বপ্নটাই যেন সত্য হতে চলছে।

 

এখন আমার একটাই প্রার্থনা_ দুজনের ছবিই যেন বক্স অফিসে সাফল্য অর্জন করতে পারে। একটি সূত্র জানিয়েছে, 'বাজিরাও মাস্তানি' ছবিতে মারাঠি সেনানায়ক বাজিরাওয়ের প্রথম স্ত্রী 'কাশীবাঈ'-এর চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াংকা। সম্প্রতি ছবিটির পোস্টার ও টিজার প্রকাশিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে