,

এম জে আকবর বিজেপিতে

532d7e26a6872-m-j-akbarভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক এম জে আকবর (মোবাশ্বের জাভেদ আকবর)।
আজ শনিবার বিকেলে রাজধানী দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে তাঁকে বরণ করেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি রাজনাথ সিংসহ দলের নেতা-কর্মীরা। এ সময় আকবর বলেন, দেশের বর্তমান সংকট সম্পর্কে দেশবাসী জানেন। দেশের জন্য কিছু করার প্রত্যয় নিয়ে তিনি ফের রাজনীতিতে এসেছেন। দিল্লিতে দলীয় কার্যালয়ে এম জে আকবরকে পরিচয় করিয়ে দেন বিজেপির সভাপতি রাজনাথ সিং।
দিল্লি সূত্রে বলা হয়েছে, আকবরকে এবার আসন্ন লোকসভা নির্বাচনে একটি আসনে মনোনয়ন দিতে পারে বিজেপি। তা ছাড়া তাঁকে দলের মুখপাত্রও করতে পারে বলে জানা গেছে।
ভারতের ইংরেজি সাপ্তাহিক দ্য সানডে গার্ডিয়ান-এর প্রধান সম্পাদক এম জে আকবর। তিনি অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদ থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক দ্য ডেকান ক্রনিক্যাল-এর প্রধান সম্পাদক ছিলেন। ভারতের প্রখ্যাত ইংরেজি সাময়িকী ইন্ডিয়া টুডে-এরও সম্পাদকীয় বিভাগের পরিচালক ছিলেন। জড়িত রয়েছেন ইংরেজি নিউজ চ্যানেল হেডলাইনস টুডের সঙ্গে। ইংরেজি দৈনিক এশিয়ান এজ-এর ছিলেন ব্যবস্থাপনা পরিচালক।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে নিয়ে তাঁর লেখা বই নেহেরু বিখ্যাত। তিনি কাশ্মীর ও পাকিস্তান নিয়েও বই লিখেছেন। ১৯৫১ সালে এম জে আকবরের জন্ম। তিনি লেখাপড়া শেষ করেছেন কলকাতার বয়েজ স্কুল ও প্রেসিডেন্সি কলেজ থেকে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর