বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরের মন্তব্যের জবাব দিলেন শাহরুখ

news-image

ভারতের গত কয়েক মাসের ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে সমালোচনা করায় বেশ বিপাকেই পরেছেন বলিউডের অভিনেতা আমির খান। দেশে নিরাপত্তার অভাব বোধ করছেন এমন মন্তব্যে অনেকের কাছেই কড়া সমালোচনার পাত্র হয়েছেন তিনি। অবশেষে স্ত্রী সন্তান নিয়ে পাড়ি দিয়েছেন সুদূর আমেরিকায়। তার মন্তব্যে কেউ পক্ষ নিচ্ছেন তো আবার কেউ বিপক্ষে সমালোচনা করছেন আমিরের।

তবে বলিপাড়ার দুই খানের দ্বৈরথ আবার জমে উঠেছে৷ অসহিষ্ণুতা নিয়ে আরও একবার মুখ খুললেন শাহরুখ খান৷ তবে এবারে তার কথায় থাকল আমির খানকে জবাব দেওয়ার রেশ৷ আমিরের দেশ ছাড়ার মন্তব্যের প্রেক্ষিতেই শাহরুখ যেন জানালেন, দেশ নিয়ে তার কোনও অভিযোগ নেই৷ বলিউড স্টারদের যা কিছু বিত্ত-বৈভব-সম্মান তা এই দেশই দিয়েছে৷

আমিরের আগে অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলে সংঘ পরিবারের কোপে পড়েছিলেন শাহরুখ খানও৷ ৫০ তম জন্মদিনের সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, দেশ এখন অসহিষ্ণুতার শীর্ষে৷ এরকম চলতে থাকলে দেশের অধিবাসীরা যে অন্ধকার যুগে ফিরে যাবে এমন মতও প্রকাশ করেছিলেন তিনি৷ কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দেশ নিয়ে তার কোনও অভিযোগ নেই৷  ধর্মীয় অসহিষ্ণুতার কোনও প্রশ্নই নেই৷ বলিউডি স্টার হিসেবে তারা যা পেয়েছেন তা এই দেশেই তাদের দিয়েছে৷

দেশের অসহিষ্ণুতা নিয়ে তার মন্তব্যে অনড় থাকলেও, ব্যক্তিগতভাবে দেশের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই বলেই জানিয়েছেন তিনি৷

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে