বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিতর্কে মুখ খুললেন প্রিয়াংকা চোপড়া

news-image

বিনোদন ডেস্ক : মাসখানেক ধরেই ভারত জুড়ে চলছে অসহিষ্ণুতা বিতর্ক। বলিউড সুপারস্টার শাহরুখ খান, আমিন খানসহ অনেকেই চলমান বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। কিন্তু এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন আবেদনময়ী নায়িকা প্রিয়াংকা চোপড়া। অবশেষে বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি।। গণমাধ্যমকে জানিয়েছেন, অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করতে যেন দেশের মানুষ একটু বেশিই আগ্রহী। গত কয়েকবছর ধরে বিভিন্ন বিষয়ে প্রবণতাটা লক্ষ্য করছি।

 

 

সম্প্রতি ‘বাজিরাও মস্তানি’ ছবির প্রচারনামূলক এক অনুষ্ঠানে গিয়ে শাহরুখ ও আমির খানের করা ‘অসহিষ্ণুতা’ মন্তব্য নিয়ে এবার নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী। তিনি বলেছেন, আমরা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি। সেখানে প্রত্যেক মানুষেরই নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।

 

 

তিনি আরও বলেন, গত কয়েক বছরে দেশে বহু ঘটনা ঘটেছে। হঠাৎই যেন দেশের মানুষ সব বিষয় নিয়ে মন্তব্য করতে বড় বেশি ব্যস্ত হয়ে পড়েছে। এর ফলেই উঠছে সমালোচনার ঝড়। প্রত্যেকেরই তো নিজস্ব মতামত থাকতে পারে। আমাদের পূর্বপুরুষেরা দেশকে বাক-স্বাধীনতা দিতে লড়াই করেছিলেন। আমাদের উচিত তাঁদের সেই লড়াইকে সম্মান করা।’

 

 

উল্লেখ্য, এর আগে অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করায় তোপের মুখে পড়েন আমির খান, শাহরুখ খানের মতো তারকারা।

এ জাতীয় আরও খবর

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন