,

নবজাতককে জ্যান্ত কবর!

news-image

 যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি ফুটপাথ থেকে জ্যান্ত কবর দেয়া একটি সদ্যজাত শিশুকে উদ্ধার করা হয়েছে। পথচারীরা প্রথমে ভাঙা ভাঙা কান্নার শব্দ শুনতে পান ফুটপাথের পিচের দলার নিচ থেকে, স্বাভাবিকভাবেই তারা প্রথমে মনে করেন এটা কোনো বিড়ালের কাজ। কিন্তু পরে দেখা যায় সেটি ছিল একটি সদ্যজাত মানব শিশুর কান্নার আওয়াজ।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বলেছেন শিশুটি ৩৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে জন্ম নিয়েছে এবং তাকে ইচ্ছা করে জ্যান্ত কবর দেয়া হয়েছিল।
ঘটনাটা এইরকম- এঞ্জেলিকা ব্লাউন্ট এবং তার বোন ইভাঞ্জেলিকা যখন শুক্রবার রাস্তা দিয়ে হাঁটছিলেন ঠিক সেইসময় ইভাঞ্জেলিকা প্রথম হঠাৎ কান্নার শব্দ শুনতে পান। তিনি থমকে গিয়ে তার বোনকে বলেন, ‘তুই কি কোনো কান্নার শব্দ শুনতে পাচ্ছিস!’ এঞ্জেলিকা অনিশ্চিত উত্তর দেন, ‘এটা বোধ হয় কোনো বিড়ালের ডাক!’ কিন্তু ইভাঞ্জেলিকা ততক্ষণে বুঝে ফেলেছেন। তিনি বলেন, ‘না, এটা বিড়াল না, একটি বাচ্চার কান্নার আওয়াজ!’ এরপর তারা দ্রুত পুলিশে খবর দেন।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের দুইজন সদস্য বাচ্চাটিকে উদ্ধার করেন ফুটপাথের ভাঙা পিচের টুকরার ফাটল থেকে। উদ্ধারের পর দেখা যায় নবজাতক একটি কন্যা শিশু। পুলিশ জানিয়েছেন, শিশুটি হাসপাতালের একটি চাদরে মোড়ানো ছিল এবং তার শরীর ছিল ঠা-া।
লস অ্যাঞ্জেলেস পুলিশের সার্জেন্ট মারভিন জারামিলা সাংবাদিকদের বলেছেন, শিশুটির গায়ের চাদর দেখে বোঝা গেছে কোনো হাসপাতালে তার জন্ম হয়েছে। শিশুটিকে উদ্ধারের পরপর প্যারামেডিকরা প্রথমে তার যতœ নেন, তারপর হাসপাতালে ভর্তি করেন। পুলিশের মতে, শিশুটি যে এখনও বেঁচে আছে এবং সুস্থ আছে সেটা ভাগ্যের ব্যপার।
এ ধরণের ঘটনা লস অ্যাঞ্জেলেসের মত জায়গায় খুবই অদ্ভুত, কারণ লস অ্যাঞ্জেলেসে ‘বেবি সেফ সারেন্ডার প্রোগ্রাম’ নামের একটি কার্যক্রম চালু রয়েছে যেখানে যে কোনো বাবা-মা চাইলেই বিনা প্রশ্নে তাদের সদ্যজাত সন্তানকে সেখানে রেখে আসতে পারেন। শিশুকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় এই প্রোগ্রাম।
সেটা না করে শিশুটিকে এভাবে ফেলে রেখে যাওয়ার কারণ বোঝা যাচ্ছে না, তবে শিশুটির বাবা-মাকে খুঁজে পেলে তাদের বিরুদ্ধে শিশু হত্যা চেষ্টার দায়ে খুনের মামলা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে