,

নিষিদ্ধ হলেন সুনীল নারিন!

news-image

স্পোর্টস ডেস্ক : অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারিনের বোলিং। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) তৃতীয় আসর খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করা নারিন। বোলিং পরীক্ষায় দেখা যায়, তার সব ধরণের ডেলিভারিতে কনুই ১৫-ডিগ্রি’র চেয়ে বেশি বাঁকে।

 


এরআগে গত ৭ নভেম্বর পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারিনের বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হয়েছিল আম্পায়ারদের। তবে আনুষ্ঠানিক কোন অভিযোগ করা হয়নি তার বিরুদ্ধে। তারপরও বিপিএল খেলতে আসার আগে গত ১৭ নভেম্বর লাফবরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন নারিন। তাতেই কপাল পুড়েছে তার, ফলে অস্বস্তিতে তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

 


আইসিসির পরীক্ষায় নারিনের বোলিং অ্যাকশন অবৈধ বলে প্রমাণিত হয়েছে। রোববার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে।

 


এর রেশ পড়ছে বিশ্বজুড়ে ঘরোয়া লিগগুলোতেও। তার অর্থ চলমান বিপিএলে কুমিল্লার হয়ে আর খেলতে পারবেন না উইন্ডিজের এই তারকা স্পিনার। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড চাইলে নিজেদের ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন এই স্পিনার।

 


বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স রয়েছে পয়েন্ট তালিকায় সবার উপরে। চার ম্যাচে তিন জয়, পয়েন্ট ছয়। এই চার ম্যাচেই খেলেছেন নারিন। উইকেট মাত্র চারটি পেলেও ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৫.৮০। যা টি-২০ ক্রিকেটে বেশ ভালো বোলিং ফিগার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে