,

একদিনে ৫০ জনের শিরোশ্ছেদ করতে যাচ্ছে সৌদি আরব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব এক দিনে অন্তত ৫০ ব্যক্তির শিরোশ্ছেদের পরিকল্পনা করেছে। বেশিরভাগ ব্যক্তির বিরুদ্ধে কথিত সন্ত্রাসের অভিযোগে সর্বোচ্চ এ দণ্ড কার্যকরের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

 


এ নিয়ে এক প্রতিবেদনে অ্যামনেস্টি বলেছে, অভিযুক্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড শিগগিরি কার্যকর করা হবে বলে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ জাতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। আল-কায়েদার সঙ্গে কথিত সম্পর্ক বা সরকার উৎখাতের ষড়যন্ত্রের দায়ে এদের অনেককে প্রাণদণ্ড দেয়া হয়েছে বলে জানানো হয়।

 


মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে পাঁচজন শিয়া মুসলমানও রয়েছে। এদের মধ্যে তিনজনই শিশু বলে জানা গেছে। সবার পরিবার সৌদি রাজা সালমানের কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন।

 

 

প্রাণদণ্ড প্রাপ্ত শিশু-কিশোরদের মধ্যে একজন হলো প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ নিমর বাকের আল-নিমরের ভাতিজা আলী মোহাম্মদ বাকের। ২০১২ সালে তাকে আটক করা হয় এবং সে সময় তার বয়স ছিল মাত্র ১৭।

 

এরইমধ্যে জাতিসংঘ এবং ইউরোপীয় সংসদ এ প্রাণদণ্ড কার্যকর না করার জন্য রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক আইনে ১৮ বছরের কম হলে প্রাণদণ্ড কার্যকর করা যায় না।

 

 

অ্যামনেস্টির এক হিসাবে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে সৌদি আরবে ১৫১ ব্যক্তির প্রাণদণ্ড কার্যকর করা হয়েছে। রেডিও তেহরান

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে