,

নেপাল ভারতের সব চ্যানেল বন্ধ করে দিয়েছে

news-image

ডেস্ক রিপোর্ট : সীমান্ত দিয়ে নেপালে পণ্য আসার ক্ষেত্রে ভারতের অবরোধ আরোপের প্রতিবাদে দেশটির সব টিভি চ্যানেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন নেপালের ক্যাবল টিভি অপারেটররা।

 

 

রোববার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নতুন সংবিধানের সাত প্রদেশের মডেলের বিরুদ্ধে নেপালের দক্ষিণাঞ্চলের মদেশীয়দের চলমান বিক্ষোভের কারণেই ওই অবরোধ আরোপ করে ভারত।

 


এদিকে নেপালে ভারতবিরোধী মনোভাব বাড়ার বিষয়ে উদ্বেগ জানিয়ে গত শুক্রবার দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত রঞ্জিত রাই বলেছেন, আমরা এটাকে একটি নির্দিষ্ট লক্ষ্য হিসেবে দেখছি। এটা রাজনৈতিক বা অন্য কারণে হতে পারে। ভারতবিরোধী মনোভাব দুই দেশের জন্য ক্ষতিকর।

 


তিনি বলেন, নির্দিষ্ট দিক থেকে বিবেচনা করলে দেখা যায় কেউ কেউ ভারতবিরোধী মনোভাব তৈরিতে উৎসাহ যোগাচ্ছেন।

 


তিনি বলেন, পণ্য আনা নেয়ার বিষয়টি দুই দেশের রাজনৈতিক। এটা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিৎ।

 


রাই বলেছেন, আমাদের নেপালের সাথে একটা কূটনৈতিক সম্পর্ক আছে। এটা কোনো একটি সম্প্রদায়ের সঙ্গে নয়। যদি এই সম্ভাব্য দ্বন্দ্বের অবসান না হয় তাহলে এর পরিণাম ভালো নাও হতে পারে। নেপালের স্থিতিশীলতার জন্য এর সমাধান খুবই জরুরি বলে মনে করেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে