,

সুস্থ হয়ে শুটিংয়ে ফেরার অপেক্ষায় অপু বিশ্বাস

news-image

বাংলা ছবির জনপ্রিয় ও ব্যস্ততম নায়িকা অপু বিশ্বাস, সুস্থ হয়ে শুটিংয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন। সম্প্রতি বাথরুমে পড়ে গিয়ে হাত ও চোখে প্রচন্ড ব্যথা পেয়েছিলেন। এরপর ১৪ নভেম্বর প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়েছিলেন। আর সে জ্বর বেড়ে ১০৩ ডিগ্রি হয়েছিল। এক সপ্তাহ টানা বিছানায় পড়েছিলেন। এরপর হাতের এক্সরে করিয়েছিলেন। ডাক্তার বললেন, না তেমন কোন সমস্যা হয় নি। একথা শুনে অপু যেন হাফ ছেড়ে বাঁচলেন। ডাক্তারের পরামর্শে বেশ কিছুদিন বিশ্রামে রয়েছিলেন। তবে র্বতমানে শুটিংয়ে ফেরার জন্য তিনি পুরোপুরি ফিট।

আর অপুর অসুস্থতার কারণে বেশ কয়েকটি ছবির কাজ আটকে গিয়েছে। অপু বলেন,‘ আমার অসুস্থতার জন্য বেশ কয়েকটি ছবির কাজ আটকে গেছে। এরমধ্যে সম্রাট, ভালোবাসা ২০১৪, রাজা ৪২০-সহ কয়েকটি ছবি রয়েছে। এদিকে শুটিংয়ে ফেরা নিয়ে অপু বলেন,‘বিএফডিসিতে ডিসেম্বর মাসের প্রথম দিন থেকেই বুলবুল বিশ্বাসের পরিচালনায় ‘রাজনীতি ছবির শুটিং শুরু করব। আর চলবে টানা ১৬ ডিসেম্বর পর্যন্ত। এ পর্বে গানের চিত্রায়নের মধ্য দিয়ে শুটিং হবে।’

এদিকে নির্মাতা বুলবুল বিশ্বাস গণমাধ্যমকে জানান,‘গানের সেট বানানোর কাজ প্রায় শেষের দিকে। এ পর্বে শুটিং শুরুর দিন অংশ নিবেন অপু বিশ্বাস। এরপরের দিন থেকেই থাকবেন শাকিব খানসহ অন্যান্য কলাকুশলীরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে