বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাকে প্রসব করাল ১১ বছরের শিশু

news-image

অন্যদিনের মতো সেদিনও স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল ছোট্ট কেটলিন। হঠাৎ প্রসবব্যথায় ছটফট শুরু করলেন মা। বাবাও নেই বাড়িতে। এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে মাকে প্রসবে সাহায্য করল ১১ বছরের ছোট্ট মেয়েটি। গত মঙ্গলবার যুক্তরাজ্যের স্টাফওয়ার্ডশায়ারের ট্যাম্পওয়ার্থে কেটলিনদের বাড়িতে এই ঘটনা ঘটে।

শুক্রবার প্রকাশিত খবরে ডেইলি মেইল জানিয়েছে, সাহসী শিশু কেটলিনের মায়ের নাম তারা নাইটলি। কিছুদিন থেকেই মাতৃত্বকালীন ছুটিতে বাড়িতে ছিলেন তিনি। চিকিৎসকরা বলেছিলেন, ডিসেম্বরের মাঝামাঝি কোনো একসময়ে সন্তান প্রসব করবেন তিনি। কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই গত মঙ্গলবার প্রসববেদনা ওঠে তারার। বাড়িতে তখন তাঁর বড় মেয়ে কেটলিন ছাড়া আর কেউই ছিল না।

“কিন্তু আশ্চর্য দক্ষতায় বড়দের মতোই সব কিছু সামলেছে আমার মেয়ে’- ডেইলি মেইলকে জানিয়েছেন তারা। তিনি আরো বলেন, ‘ভোর ৫টার দিকে হঠাৎ প্রসবব্যথা শুরু হয়। ব্যথায় আমার তখন প্রায় অজ্ঞান অবস্থা। এই অবস্থা দেখে হাসপাতালে টেলিফোন করে কেটলিন। কিন্তু দূরত্বের কারণে অ্যাম্বুলেন্স এসে পৌঁছাতে পারেনি। শুধু এক অ্যাম্বুলেন্সকর্মী টেলিফোনে কেটলিনকে প্রয়োজনীয় পরামর্শ দেন। মাথা ঠান্ডা রেখে সেই পরামর্শ অনুসরণ করেই ছোট বোনকে বের করে আনে সে।’

সন্তানগর্বে গর্বিত তারা নাইটলি আরো জানান, প্রসবের কিছুক্ষণ পর স্বাভাবিকভাবেই অন্যদিনের মতো স্কুলে যায় সাহসী ওই শিশু।

এদিকে কেটলিন জানায়, ‘আমি প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। পরে মায়ের কষ্ট দেখে ভয় চলে গেছে। এরপর আমার বোন যখন জন্মগ্রহণ করল, তখন আমি খুবই খুশি ও আনন্দিত হয়েছি। সে অনেক কিউট আর আমি তাকে খুব ভালোবাসি।’

‘এ ছাড়া স্কুলের সবাই যখন এই ঘটনাটি শুনল, তখন সবাই খুব প্রশংসা করেছে আর টিচাররা চকলেটও দিয়েছে’ – হাসিমুখে ডেইলি মেইলের প্রতিবেদককে জানায় ছোট্ট কেটলিন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা