বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনয় থেকে দূরে মীম

news-image

বিয়ে করেছেন প্রায় তিন বছর হয়ে গেল। এ তিন বছরে নতুন কোনো নাটকে অভিনয় করতে দেখা যায়নি দর্শকপ্রিয় অভিনেত্রী সাবরিন শাকা মীমকে। প্রস্তাব অবশ্য ছিল। সময় বের করতে পারেননি বলেই অভিনয় থেকে তার দূরে থাকা বলে জানিয়েছেন তিনি। বিয়ের পর সংবাদ ও উপস্থাপনা নিয়ে ব্যস্ত ছিলেন। তবে অভিনয়ের ইচ্ছেটা কিন্তু মরে যায়নি। ভালো গল্পের নাটকে অভিনয় করার মনোবাসনা রয়েছে তার। ২০১৩ সালের নভেম্বর থেকে ২০১৫ সালের জুলাই পর্যন্ত মীম সংবাদ পাঠক হিসেবে চাকরি করেছেন এটিএন বাংলায়। তবে ২০১৫ সালের আগস্ট থেকে তিনি আরটিভির সংবাদ পাঠক ও উপস্থাপক হিসেবে নিয়মিতভাবে কাজ করছেন। এ ব্যস্ততার বাইরে বেশ কয়েকদিন ধরে কাজ করছেন এনজিও ‘কেয়ার বাংলাদেশ’র একটি প্রজেক্টে।

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, ‘সংবাদ পাঠ এবং উপস্থাপনা দুটিই আমি ভীষণ উপভোগ করছি। তবে হ্যাঁ, এটা সত্যিই যে অভিনয় খুব মিস করি। কারণ অভিনয় আমার ভালোলাগা ভালোবাসার জায়গা। ইচ্ছা করে অভিনয় করতে। কিন্তু ভালো স্ক্রিপ্ট হাতে আসে না বিধায় কাজ করা হয়ে ওঠে না। পাশাপাশি ব্যস্ততাও একটা কারণ।’

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে