বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিলছে নারী দেহ মিলছে স্যান্ডউইচের দামে!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গ্রীসের অর্থনীতিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা চলছে। দুই মেয়াদে ক্ষমতায় এসেও সাইপ্রাস সরকার অবস্থার উন্নয়ন ঘটাতে পারেনি। বরং দিন দিন আরও বাড়ছে বেকারত্ব। কাজ না পেয়ে তরুণীরা নিজের শরীর পর্যন্ত বিকিয়ে দিচ্ছেন ক্ষুধার যন্ত্রনায়।
 


গোটা দেশটার আর্থ-সামাজিক পরিস্থিতি ঠিক কতটা করুণ তার চিত্রটা পাওয়া যাচ্ছে সে দেশের তরুণীদের এ অবস্থা থেকে।

 


চাকরি নেই। ক্ষুধার মুখে চিজ বা একটা স্যান্ডউইচ কেনার ক্ষমতাও নেই তাদের। বাধ্য হয়ে শরীর বেচছেন তারা।

 


নতুন এক সমীক্ষা অনুযায়ী এই মুহূর্তে ১৭ হাজার গ্রীক তরুণী বাধ্য হয়ে যৌন পেশায় যুক্ত হয়েছেন। সবচেয়ে সস্তায় নিজের শরীর তুলে দিচ্ছেন অন্যের হাতে। সমগ্র ইউরোপে গ্রীসের যৌনকর্মীরা এখন অন্যতম 'সস্তা'।

 


প্যান্টেনিয়ন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক গ্রেগরি ল্যাক্সোসের কথায় 'কিছু নারী এই পেশায় জড়াচ্ছেন শুধুমাত্র একটা চিজ পাই বা স্যান্ডউইচ কেনার' জন্য। কারণটা খুব সাধারণ। তারা ক্ষুধার্ত।

 


দুবছর আগেও যৌনকর্মীদের গড় রেট ছিল ৫০ ইউরো। কিন্তু এখন প্রয়োজন খিদেটুকু মেটানো। তাই মাত্র দুই ইউরোর বিনিময়েই ৩০ মিনিটের জন্য শরীর বিক্রিতে রাজি হয়ে যাচ্ছেন সে দেশের তরুণীরা।

 


গত ২০০২ সালে দ্রাখমা ছেড়ে ইউরোকে মুদ্রা হিসেবে মেনে নেয় গ্রীস। সরকার দাবি করে এর ফলে কমেছে মুদ্রাস্ফীতি, বেড়েছে জিডিপি। কিন্তু ২০০৯ সালে সেই সরকারই ঘোষণা করে আর্থিক উন্নয়নের পুরো গল্পটাই নাকি ভুয়া ছিল।

 


অনলাইনে পর্ন ভিডিওর রমরমার যুগে সারা পৃথিবীতেই আয় কমছে যৌনকর্মীদের। গ্রীসে দেহ ব্যবসা আইনত সিদ্ধ। ইউরোপে বেশ কিছু দেশে এখনো বেআইনি যৌনপেশা। ফলে বহু দিন আগে থেকেই বিশেষত, পূর্ব ইউরোপের বহু তরুণী দেহব্যবসার জন্য গ্রীসে জড়ো হন। কিন্তু গত তিন বছরে আর্থিক পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে গ্রীসের সাধারণ নাগরিকরা অনেক বেশি এই পেশায় জড়িয়ে পড়ছেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে