,

ফেরদৌসের নায়িকা রুবিনা

news-image

বিনোদন প্রতিবেদক : ফেরদৌস ও নিঝুম রুবিনাবাসু চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমা দিয়ে আলোচিত ফেরদৌস। তাও প্রায় এক যুগ আগের কথা। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন প্রিয়াংকা ত্রিবেদী।

 

এরপর থেকে এখন পর্যন্ত দীর্ঘ অভিনয়জীবনে ফেরদৌস বাংলাদেশ ও ভারতের অনেক নামকরা নায়িকার বিপরীতে কাজ করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা প্রতিষ্ঠিতদের পাশাপাশি নতুনদের সঙ্গেও কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় এবার আরও একজন নতুন নায়িকার বিপরীতে অভিনয় করছেন এ নায়ক। ‘মেঘকন্যা’ নামের এ ছবিতে ফেরদৌসের নায়িকার নাম নিঝুম রুবিনা। 

 


সম্প্রতি ঢাকার বাইরে ছবিটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। খুব শিগগিরই দ্বিতীয় লটের কাজ শুরু হবে বলে জানালেন পরিচালক মিনহাজ অভি। 

 


এদিকে নতুন নায়িকা নিঝুম রুবিনা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘চলচ্চিত্রে নিঝুম রুবিনার যাত্রা খুব বেশি দিনের নয়। এরই মধ্যে চলচ্চিত্র সংশ্লিষ্ট কয়েকজনের কাছে তাঁর নাম শুনেছি। শুটিং করতে গিয়ে তাঁকে আরও ভালোভাবে জানতে পারলাম। মন দিয়ে কাজ করলে সে অনেক ভালো করবে।’ 

 


নিঝুম রুবিনা বলেন, ‘বাংলাদেশের পাশাপাশি কলকাতায় দর্শকের কাছে ফেরদৌস ভাই খুব জনপ্রিয় একজন অভিনেতা। তাঁর সঙ্গে এত তাড়াতাড়ি অভিনয়ের সুযোগ পাব ভাবিনি। তা ছাড়া ছবির গল্পটাও অসাধারণ। সব মিলিয়ে একটা ভালো ছবি বাংলাদেশের দর্শকেরা উপহার পেতে যাচ্ছেন।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে