বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের গুলি করো, কখনোই বাংলাদেশে ফিরবো না

news-image

‘শ্যুট আস। উই নেভার গো ব্যাক বাংলাদেশ।’ আমাদের গুলি করো। আমরা কখনোই বাংলাদেশে ফিরে যাব না।

গ্রীস আর মেসিডোনিয়ার সীমান্তে আটকে পড়া একদল বাংলাদেশি এরকম প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করছিলেন। কার্ডবোর্ডের প্ল্যাকার্ডে তারা আরও আকুতি জানিয়েছেন তাদের সাহায্য করার জন্য।

ধারণা করা হচ্ছে মেসিডোনিয়া এবং গ্রীসের সীমান্তে যে শত শত অভিবাসী এবং শরণার্থী আটকে পড়েছে, তাদের মধ্যে অনেক বাংলাদেশি রয়েছে। রয়েছে ইরান, পাকিস্তানসহ আরও অনেক দেশের অভিবাসীরা।

 

 

Image copyrightGetty

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীদের মাঝ থেকে মেসিডোনিয়া কেবল সিরিয়া, ইরাক এবং আফগানিস্তানের নাগরিকদেরই তাদের দেশের ভেতর দিয়ে ইউরোপের অন্যদেশে যেতে দিচ্ছে। অন্যদের এখানে আটকে রাখা হচ্ছে।

এ নিয়ে অন্যান্য দেশের অভিবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এর বিরুদ্ধে তারা সীমান্তে কয়েক দফা বিক্ষোভও করেছে।

অভিবাসী এবং শরণার্থীদের স্রোত থামাতে মেসিডোনিয়ার সৈন্যরা গ্রীসের সঙ্গে তাদের দক্ষিণ সীমান্তে এখন কাঁটা তারের বেড়া তৈরি করছে।

তবে শরণার্থীদের জন্য সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেখার খবর অস্বীকার করেছে মেসিডোনিয়ার সরকার।

এ জাতীয় আরও খবর

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী