,

লিওনেল মেসির সাপ্তাহিক বেতন ৮ লাখ পাউন্ড!

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনায় লিওনেল মেসির সাপ্তাহিক বেতন ৫ লাখ পাউন্ড। বিশ্বের অন্য কোনো ক্লাব যদি তাঁর সাপ্তাহিক বেতন ৩ লাখ বাড়িয়ে দেয়, তাহলে কী মেসি দলবদল করবেন? এমন এক প্রশ্ন হঠাৎ সামনে আসার কারণ একটি ব্রিটিশ পত্রিকার প্রতিবেদন। দ্য ইন্ডিপেনডেন্ট লিখেছে, আর্জেন্টাইন তারকাকে দলে টানতে ম্যানচেস্টার সিটি নাকি সাপ্তাহিক ৮ লাখ পাউন্ডের প্রস্তাব দিয়েছে তাঁকে! তার মানে বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৩০ লাখ টাকা!

 


বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি ২০১৮ সাল পর্যন্ত। এখনো বলে যাচ্ছেন, ন্যু ক্যাম্পে তিনি সুখী। কিন্তু ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, কয়েকটি ব্যাপারে মেসি নাকি ভেতরে-ভেতরে গুমরে মরছেন। এর একটা হচ্ছে নেইমারের প্রতি বার্সার অতি মনোযোগ। তাঁর আগে ব্রাজিলীয় তারকার চুক্তিকে রক্ষাকবচ দেওয়ার প্রচেষ্টা মেসিকে কিছুটা হলেও আহত করেছে। আর এটিরই নাকি সুযোগ নিয়েছে ম্যানচেস্টার সিটি।

 


মেসির প্রতিনিধির সঙ্গে প্রাথমিক আলাপ-আলোচনা এরই মধ্যে সেরেছে সিটির কর্তারা। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বার্সেলোনা থেকে এই মহাতারকাকে নিয়ে আসতে যে বিপুল অঙ্কের ট্রান্সফার ফি গুনতে হবে, সে ব্যাপারেও নাকি প্রস্তুতি চলছে সিটির। ইন্ডিপেনডেন্টই জানাচ্ছে, এই ট্রান্সফার ফি আসন্ন গ্রীষ্মে হয়তোবা ২০০ মিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যেতে পারে। 

 


এদিকে মেসির এই দলবদল-গুঞ্জনে জল ঢেলেছেন খোদ বার্সেলোনা কোচ লুইস এনরিকেই। শনিবার সোসিয়েদাদের বিপক্ষে লা লিগা ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে পুরো বিষয়টিকেই ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। বলেছেন, ‘ফুটবল দুনিয়ায় প্রতিদিন অজস্র গুজবের জন্ম হয়, এটাকে তেমন কিছু বলেই ধরে নিন!’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে