,

নাইজেরিয়ায় শিয়া মিছিলে হামলায় নিহত ১০

news-image

নাইজেরিয়ায় শিয়া মিছিলে হামলায় নিহত ১০নাইজেরিয়ার কানো শহরে শিয়া সম্প্রদায়ের একটি শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে। দ্য ইসলামিক মুভমেন্ট অব নাইজেরিয়ার সমর্থকরা কানো থেকে জারিয়া মার্চ করে হেঁটে যাওয়ার পথে দাকাসয়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আশুরার ৪০তম দিন উপলক্ষ্যে ওই শোভাযাত্রা বের হয়। খবর আলজাজিরার।

খবরে বলা হয়, দুর্ঘটনাস্থলে রয়েছেন কানো রাজ্যের পুলিশ কমিশনার। তবে তিনি আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা উল্লেখ করেননি। তবে স্থানীয় শিয়া নেতা মোহাম্মদ তুরি নিহতদের সংখ্যা ২১ বলে উল্লেখ করেছেন। শোভাযাত্রার আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, দুই ব্যক্তি এ হামলা পরিচালনা করে। এর মধ্যে একজনকে আটকে ফেলে উপস্থিত জনতা। আটক ব্যক্তি জানিয়েছে, বোকো হারামের পক্ষ থেকে তাকে হামলার জন্য পাঠানো হয়েছে। এক আয়োজক জানান, দেশটির বিভিন্ন অঞ্চল থেকে অপহরণ করা ওই তরুণদের দিয়ে হামলা পরিচালনা করছে বোকো হারাম। ঘটনার ১১ দিন আগে তারা ঘটনাস্থলে ওই তরুণদের পাঠায়।


  

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে