বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরো ৫৫ জনের শিরশ্ছেদ করবে সৌদি

news-image

সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত ৫০ জনের বেশি কয়েদিকে শিরশ্ছেদ করার পরিকল্পনা করেছে সৌদি সরকার। চলতি সপ্তাহে স্থানীয় দুটি পত্রিকা এ খবর জানিয়েছে।

ওকাজ দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শিরশ্ছেদের জন্য অপেক্ষমান রয়েছে ৫৫ সন্ত্রাসী। ওই অপরাধীরা শতাধিক বেসামরিক মানুষ এবং ৭১ জন নিরাপত্তা সদস্যকে হত্যা করেছিল। তবে কখন তাদের ফাঁসি কার্যকর করা হবে সে বিষয়ে কিছু বলেনি ওই পত্রিকাটি।

এর আগে গত সোমবার রাষ্ট্রীয় দৈনিক আল রিয়াদ জানিয়েছিল, শীঘ্রই ৫২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। মৃতুদণ্ডের অপেক্ষায় থাকা এসব ব্যক্তিদের কয়েকজন আল কায়দার সদস্য।  বাকিরা সর্ববৃহৎ শিয়া অধ্যুষিত শহর আওয়ামিয়ার বাসিন্দা। ওই শহরের শিয়া সম্প্রদায় প্রায়ই সমানাধিকারের দাবিতে বিক্ষোভ করে থাকে। এসব বিক্ষোভকারীর ওপর নানা হয়রানি ও নির্যাতন চালিয়ে থাকে সৌদি সরকার। 

ওকাজ বলছে, তাদের বিরুদ্ধে সরকারকে ক্ষমতাচ্যূত করার চক্রান্ত এবং বিভিন্ন সময়ে অস্ত্র, বিস্ফোরক এবং ক্ষেপণাস্ত্র  সহযোগে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ রয়েছে। অন্যদিকে নিরাপত্তা কর্মকর্তাদের ওপর হামলা এবং প্রতিবেশী দেশ বাহরাইনের আভ্যন্তরীণ বিষয়ে দখল দেয়ার অভিযোগ আনা হয়েছে আওয়ামিদের বিরুদ্ধে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা