বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘হলে ছবি দেখার অনুরোধ ছাড়া কিছু বলার নেই’

news-image

গতকাল মুক্তি পেয়েছে অভিনেত্রী শম্পা’র আরও একটি চলচ্চিত্র। আর এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘গ্যাংস্টার রিটার্নস’ ছবির শিল্পী ও কলাকুশলীদের শুভেচ্ছা জানান কথাসাহিত্যিক আনিসুল হক। সংবাদ সম্মেলনে ছবির গান এবং উল্লেখযোগ্য অংশ দেখানো হয়। সম্মেলনে দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে ‘গ্যাংস্টার রিটার্নস’ ছবিটি দেখার জন্য আহ্বান জানিয়েছেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।
 
এদিকে, ‘গ্যাংস্টার রিটার্নস’ ছবির মধ্য দিয়ে বড়পর্দায় গতকাল অভিষেক হলো ছোটপর্দার জনপ্রিয় তারকা অপূর্ব’র। গ্যাংস্টার রিটার্নস তার প্রথম ছবি। এ ছবির কাহিনিতে অপূর্ব এক সাধারণ পরিবারের ছেলে। পরিবারের একমাত্র কর্মক্ষম সদস্য। সবার দেখাশোনা করেন। এক দুর্ঘটনায় তার বাবা মারা যান। এরপর গল্প ঘুরে চলে যায় অন্ধকার জগতে। অপুর্ব’র বিপরীতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন শম্পা হাসনাইন। শম্পা বলেন, ‘ছবির আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল পিয়া। তবে পুরো ছবির গল্প আশা করছি দর্শকদের টানটান উত্তেজনায় সিনেমা হলে আটকে রাখবে। এখন হলে ছবি দেখার অনুরোধ ছাড়া কিছু বলার নেই।’
 
উল্লেখ্য, চলচ্চিত্রের এই ব্যবসার মহামন্দায় নতুন কিছু যোগ হবে এই অ্যাকশন নির্ভর চলচ্চিত্রে। পাশাপাশি ছোটপর্দার চকলেট হিরোকে শম্পা’র বিপরীতে এই অভিষেককে দর্শকরাও কতটা, কিভাবে নেবে সেটিও দেখার বিষয়। ‘গ্যাংস্টার রিটার্নস’ ছবিটি দেশের ৬৫টি প্রেক্ষাগৃহে প্রদর্শনের ব্যাপারে আলোচনা চূড়ান্ত হয়েছে বলেই জানিয়েছেন এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের একজন মুখপাত্র।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে