রবীন্দ্রনাথ ঠাকুর চরিত্রে নাসিরুদ্দিন শাহ

news-image

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন অবলম্বনে চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন আর্জেন্টাইন নির্মাতা পাবলো চেজার। নাম থিংকিং অব হিম। এতে কবিগুরুর চরিত্রে নাসিরুদ্দিন শাহকে নিতে চান তিনি। তার মতে, ৬৬ বছর বয়সী ভারতীয় এই অভিনেতাই চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারবেন। শিগগিরই নাসিরুদ্দিনের সঙ্গে আলোচনায় বসতে মুম্বাই যাবেন পাবলো। ইন্টারন্যাশনাল ফিল্ম  ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় তিনি জানান, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে ছবিটির চিত্রায়ন হবে শান্তিনিকেতন ও আর্জেন্টিনায়। বর্তমান দৃশ্যগুলো রঙিন আর অতীতের মুহূর্ত সব থাকবে সাদাকালো।
 
পাবলো চেজার নির্মিত বিখ্যাত ছবির তালিকায় রয়েছে ব্যাংকস, হুনাবকু, ব্লাড, অ্যাফ্রোডাইট, দ্য গার্ডেন অব পারফিউমস, ইউনিকর্ন, গার্ডেন ফ্রুট’ প্রভৃতি। তিনি জানান, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় ও শ্যাম বেনেগাল আর্জেন্টিনায় সর্বজনশ্রদ্ধেয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

শরিকদের মান ভাঙাতে কাছে টানছে বিএনপি

ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি

কারাগারে নিরাপত্তা জোরদারে কঠোর হচ্ছে কর্তৃপক্ষ, মানতে হবে ৭ দফা নির্দেশনা

দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৩ জাহাজ, যাচ্ছেন ১৫৫৪ পর্যটক

হ্যাটট্রিক হতে হতেও হলো না হাসানের

টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

পিএসসি ভবনে বসছে ১২০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ

‘কাজ নেই, অথচ ডাটপাটে ষোলোআনা!’

রয়্যাল এনফিল্ডে অপু বিশ্বাস, ভক্তরা বলছেন ‘আগুন’

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মরিশাসে দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত