,

মুক্তির আগেই হিট!

news-image

মুক্তির আগেই হিট!ছবি এখনো মুক্তি পায়নি। কিন্তু ডিস্ট্রিবিউটররা ইতোমধ্যেই বলে দিয়েছেন, ‘দিলওয়ালে’ হচ্ছে এ বছরের সবচেয়ে ব্লকবাস্টার হিট ছবি! এমনিতে শাহরুখ-কাজল জুটির ম্যাজিক তো অনস্বীকার্য। তার ওপর পরিচালক রোহিত শেট্টি যে বাজেটে ছবি করেছেন আর তার জন্য যে ধরনের লোকেশন ব্যবহার করেছেন, ডিস্ট্রিবিউটরদের চক্ষু তো চড়কগাছ হবেই। সম্প্রতি ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’ ও ‘রোহিত শেট্টি প্রোডাকশনস’ হায়দরাবাদে ছবির একটি অংশ প্রদর্শেনর ব্যবস্থা করে। সেখানে ডিস্ট্রিবিউটরদের আমন্ত্রণ করে দেখানো হয় ছবির এক ঘণ্টার একটি ফুটেজ। সেই ফুটেজ দেখে সবাই একবাক্যে স্বীকার করে নিয়েছেন, এ বছরের সবচেয়ে বড় হিট হবে নাকি ‘দিলওয়ালে’।kajol ক’দিন আগে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ও একটি গান। ইউটিউবে তার জনপ্রিয়তা তুঙ্গে। এখন পর্যন্ত ছবির ট্রেলারটি প্রায় ১ কোটি ৬০ লাখ এবং ‘গেরুয়া’ গানটি দেখেছেন প্রায় ১ কোটি দর্শক। দেশের বেশিরভাগ জায়গায় ছবির স্বত্ব ইতোমধ্যেই পেয়ে গিয়েছেন ডিস্ট্রিবিউটররা। ফলে তাদের হাসির বাঁধ যে ভাঙবে, বলার অপেক্ষা রাখে না। ‘দিলওয়ালে’ ছবিতে শাহরুখ-কাজল ছাড়া আরও অভিনয় করেছেন বরুণ দাওয়ান, কৃতি সানন, বোমান ইরানি, কবির বেদি, জনি লিভার প্রমুখ। ছবির সুর ও সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। গৌরী খান প্রযোজিত এ ছবিটি আগামী ডিসেম্বর মাসের ১৮ তারিখে মুক্তি পাবে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে