বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছর পর ফের অহনা-সাব্বির

news-image

এক বছর পর আবারও নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন অহনা ও সাব্বির আহমেদ। নাটকের নাম ‘কারেকশন’। নাটকটি রচনা করেছেন রিহাব মাহমুদ ও পরিচালনা করেছেন আসাদ-উজ-জোহা আসাদ। গতকাল রাজধানীর অদূরে পুবাইলে নাটকের শুটিং শেষ হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে, মাস্টার্স শেষ করা উৎস গ্রামে আসে গ্রামের উন্নয়নের জন্য। নকশী সেই গ্রামে বেড়াতে আসে। পরিচয় হয় দুজনের। তারপর প্রেম, ভালোবাসা। নাটকে অভিনয় প্রসঙ্গে অহনা বলেন, ‘এক বছর পর সাব্বিরের সঙ্গে অভিনয় করলাম। সবমিলিয়ে খুবই ভালো একটি কাজ হয়েছে। আশা করি দর্শকের ভালো লাগবে।’ সাব্বির আহমেদ বলেন, ‘গ্রামের মিষ্টি একটি প্রেমের গল্পের মধ্য দিয়ে নানা চড়াই-উতরাইয়ের গল্প কারেকশন। বেশ গোছানো একটি কাজ হয়েছে। দর্শকের ভালো লাগবে এটা নিশ্চিত আমি।’ শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।  

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে