‘পৃথ্বী-২’র সফল পরীক্ষা ভারতের

news-image

ভারতের ওড়িষ্যার উপকূলে পারমাণবিক বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ‘পৃথ্বী-২’র সফল পরীক্ষা চালিয়েছে ভারত। বৃহস্পতিবার চাঁদিপুর টেস্ট রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।
 
ভারতের সর্বাধুনিক এই ক্ষেপণাস্ত্রটি আড়াইশ থেকে সাড়ে তিনশ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর মোট ওজন চার হাজার ছয়শ কিলোগ্রাম। আর এটি পাঁচশ কিলোগ্রামের পারমাণবিক বোমা বহনে সক্ষম। ১১০ সেন্টিমিটার ব্যাসের এই ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য আট দশমিক ৫৬ মিটার। আর এতে লাগানো হয়েছে তরল জ্বালানিতে চালিত সিঙ্গেল স্টেজ ডুয়েল মোটরের ইঞ্জিন। 
ভারতীয় বিমান বাহিনীর এই ক্ষেপণাস্ত্রের প্রথম সফল উৎক্ষেপণ ১৯৯৬ সালের ২৭ জানুয়ারি করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান