বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক বন্ধ নিয়ে যা বললেন তারকারা…

news-image

বিনোদন প্রতিবেদক : গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ রয়েছে। নাশকতা ঠেকাতে এবং জনগণের নিরাপত্তার স্বার্থে মাধ্যমগুলো বন্ধ রেখেছে সরকার। তবে এ মাধ্যমগুলো বেশিদিন বন্ধ রাখলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে বলে মনে করেন শোবিজ অঙ্গনে তারকারা।

 

তারকারা তাদের বেশিরভাগ কাজ ফেসবুক ও টুইটারের মাধ্যমে শেয়ার করে থাকেন। সেই কাজগুলো বর্তমানে শেয়ার না করতে পারায় দর্শকদের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে বলে মনে করছেন অনেক তারকারা।

 

তবে অনেক তারকারা বলছেন ভিন্ন কথা ফেসবুক না থাকাকে তাদের কর্মজীবনে বেশি মনোযোগ দিতে পারছেন।

 

মৌসুমি হামিদ: ফেসবুক নেই কিন্তু অনেকে বিকল্প উপায়ে ফেসবুক ব্যবহার করছেন। আমিও করেছিলাম তবে সমস্যা হলো সবার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। কারণ সবাইতো এ পদ্ধতিতে ঢুকছেন না বা ঢুকতে পারছেন না। তবে ব্যক্তিগত থেকে কর্ম জীবনে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে বলে আমি মনে করি। কারণ আমি যেই কাজগুলো করছি সেই কাজগুলো দর্কশ জানতে পারছে না।

 

আমার নতুন কোনো আপডেট দর্শককে দিতে পারছি না। তবে এটাও ঠিক ফেসবুক না থাকাতে অনেক পুরনো অভ্যাস নতুন করে ফিরে পাচ্ছি। ফেসবুকে যেই সময়টা থাকতাম এখন সেই সময়ে বই পড়ছি, মুভি দেখছি, বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলছি।

 

কোনাল: জনপ্রিয় সঙ্গীতশিল্পী কোনাল বলছেন সরকার দেশের নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে যদি ফেসবুকসহ সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ রাখেন সেক্ষেত্রে এটিই খুব ভালো পদক্ষেপ। তবে হ্যাঁ এই মাধ্যমগুলো বেশিদিন বন্ধ থাকলে সবারই সমস্যায় পড়তে হবে।

 

আর আমাদের ক্ষেত্রেতো এটা আরো বেশি। যেমন গত দুইদিন আগে আমার দুটি গান প্রকাশ হয়েছে কিন্তু ফেসবুক না থাকার কারণে আমার ভক্তরা জানতে পারেনি বা গান দুটি ফেসবুকে শেয়ার করতে পারিনি।

 

এছাড়া আমার বিশ্ববিদ্যালয়ে একটি গ্রুপ পেজ রয়েছে ফেসবুক না থাকায় আমি বিশ্ববিদ্যালয়ের কোনো আপডেট জানতে পারছি না তাই আমি মনে করি সরকারের যতো দ্রুত সম্ভব জনগণের স্বার্থে ফেসবুক খুলো দেয়া হোক।

 

মেহজাবিন: লাক্স চ্যানেল আই সুপারস্টার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহজাবিন বলছেন ভিন্ন কথা। তার মতে, ফেসবুক না থাকাতে মানুষ তার কাজে বেশি মনোযোগ দিতে পারছেন।

 

ফেসবুক নেই এজন্য আমি মনে করি কারো ক্ষতি হচ্ছে না বরং তাদের অনেক বাকি কাজগুলো এখন সুন্দরভাবে করতে পারছেন।

 

সুজানা: অভিনেত্রী ও মডেল সুজানা অবশ্য মেহজাবিনের সঙ্গে একমত, তার মতেও ফেসবুক না থাকাতে কোনো সমস্যা হচ্ছে না।

 

তবে ফেসবুকে যে কাজগুলো সহজভাবে করা যেতো হয়তো সেই কাজগুলো করতে এখন বেশি সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়া নিজের কাজগুলো দর্শকদের জানাতে পারছিনা। দর্শক ও কাছের বন্ধুদের খোঁজ খবর নিতে পারছিনা।

 

এতোটকু সমস্যা ছাড়া বড় কেনো সমস্যা আমি দেখছি না।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা