,

লো স্কোরিং ম্যাচেল কারণে বিপিএলে অনাগ্রক দর্শকরা

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছয়ের ধুমধাড়াক্কা, গ্যালারি ভরা দর্শক, প্রত্যেকটি ম্যাচে টানটান উত্তেজনা। কিন্তু চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) দেখা যাচ্ছে তার উল্টা। টুর্নামেন্ট যেন পুরোটাই চলে গেছে বোলারদের নিয়ন্ত্রণে। অনুষ্ঠিত হচ্ছে লো স্কোরিং ম্যাচ।

 

যদিও লো স্কোরিং ম্যাচে কিছুটা উত্তেজনা দেখা যাচ্ছে। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে দর্শকদের কাছে প্রত্যাশা এটি না। গত ২২ নভেম্বর বিপিএলের প্রথম ম্যাচটি খানিকটা উত্তেজনা ছড়িয়েছিলো। রংপুর রাইডার্সের বিপক্ষে ১৮৭ রান করেও ২ উইকেটে হেরে গিয়েছিলো চিটাগাং ভাইকিংস।

 

কিন্তু তারপরের ম্যাচেই দর্শকদের হতাশ হতে হয়। প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স করেছিলো ১১০ রান। ফলে, ঢাকা ডায়নামাইটস জয় পেয়েছিলো ৬ উইকেটে।

 

দ্বিতীয় দিনে বিপিএলে কিছুটা উত্তেজনা থাকলেও পরের দিন থেকে তা একেবারেই কমে যেতে থাকে। তৃতীয় দিনের প্রথম ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে মাশরাফির ব্যাটিং নৈপুণ্যে ১৭৬ রান তাড়া করে জিতেছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পরের ম্যাচে ১০৮ রান করেও ১ রানে জিতেছিলো বরিশাল বুলস।

 

চতুর্থ দিনের প্রথম ম্যাচটি ছিলো একেবারে নিষ্প্রাণ। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬৯ রানের জয় পেয়েছিলো রংপুর রাইডার্স। পরের ম্যাচে বরিশাল বুলস মাত্র ৮৯ রানে অলআউট হয়ে গিয়েছিলো। ফলে ৮ উইকেটে জিতেছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

 

আজও প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১০৯ রান করেছিলো রংপুর রাইডার্স। তারপরও সিলেট সুপারস্টার্স হেরেছে ৬ রানে। দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে চিটাগাং ভাইকিংস মাত্র ৯২ রানে অলআউট হয়েছে।

 

এ কারণেই মাঠে গিয়ে খেলা দেখার আগ্রহ হারাচ্ছে দর্শকরা। কিছু দর্শক মাঠে গেলেও তারা বেশিক্ষণ থাকছেন না। অনেকেই ফিরছেন মন খারাপ করে। ফলে, জমজমাটভাবে বিপিএল শুরু হলেও তা দর্শকদের নজর কাড়ছে না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ