সঞ্জয়কে ডিভোর্স দিচ্ছেন না কারিশমা!

news-image

বিনোদন ডেস্ক : সেই কবে থেকে আটকে আছে ব্যাপারটা! কারিশমা কাপুর আর তাঁর স্বামী সঞ্জয় কপূরের বিবাহবিচ্ছেদ! তবে, এ বার মন ঠিক করেই ফেলেছিলেন নায়িকা! ভেবেছিলেন, একটা ছোট্ট সই করে মিটিয়ে ফেলবেন তিক্ত সম্পর্কটাকে! কিন্তু, মোক্ষম মুহূর্তে পিছিয়ে এলেন কারিশমা কাপুর! খোরপোশ পাচ্ছেন না বলে ডিভোর্সের কাগজে সই করলেন না তিনি!

 


কারিশমা বক্তব্য, এত সহজে তিনি রেহাই দেবেন না স্বামীকে! বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার সময়ে দুই তরফের দাবি-দাওয়া নিয়ে যে সম্মতিপত্র তৈরি হয়েছিল, তাতে খোরপোশ দেওয়ার অঙ্গীকার করেছিলেন সঞ্জয়! সেটা বেশ অনেক দিন আগের কথা! কিন্তু, সঞ্জয় কথা রাখেননি! এক বারও তিনি খোরপোশের টাকা পাঠাননি স্ত্রীকে!

 


করিশ্মার আইনজীবী ক্রান্তি সাথে জানাচ্ছেন, দায়িত্বজ্ঞানহীনতার জন্যই বুধবার সম্মতিপত্রে সই করেননি নায়িকা! তাঁরা আদালতে বিষয়টি জানিয়ে সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন।

 


তবে, শুধুই খোরপোশ নয়! কারিশমা ঘনিষ্ঠ-মহলের বক্তব্য, স্বামীকে এ বার একটু বিপদে ফেলতে চাইছেন নায়িকা! কারণ, সঞ্জয়ের বান্ধবী প্রিয়া ছতবাল! কারিশ্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ না হলেও এক সঙ্গে থাকছেন তাঁরা, বিষয়টা সহজ ভাবে নিতে পারছেন না নায়িকা। খবর-আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত