,

জেনিফার লরেন্স বিয়ে করছেন যাকে!

news-image

বিনোদন ডেস্ক : অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স খুব শিগগিরই বিয়ে বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা নিকোলাস হল্টকে বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সম্মতিতে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন লরেন্স।
হলিউড লাইফের খবরে জানা গেছে, কিছুদিন আগে লন্ডনের এক রেস্তোরাঁয় প্রেমিকের সঙ্গে সময় কাটান লরেন্স। সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন এ তারকা জুটি। ক্যামেরার চোখ এড়ায়নি ২৫ বছর বয়সী এ অভিনেত্রীর বাম হাতের অনামিকার নীলকান্তমণির আংটিটিও। তাই হলিউড জুড়ে এখন জোর গুঞ্জন, হল্টের সঙ্গে বাগদানের কাজটা বুঝি সেরেই ফেলেছেন লরেন্স। তবে লরেন্স বাগদানের কথা অস্বীকার করলেও অচিরেই তারা বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছেন।
এ প্রসঙ্গে লরেন্স বলেন, 'হল্টের মতো একজন মানুষকে আমি প্রেমিক হিসেবে পেয়ে দারুণ সুখী। তাই অচিরেই আমাদের প্রেমকে পরিণয়ে রূপ দেব বলে সিদ্ধান্ত নিয়েছি। এর আগে অবশ্যই ঘটা করে বাগদান অনুষ্ঠানও করব।
সূত্রটি আরো জানিয়েছে, ২০১১ সাল থেকে হল্টের সঙ্গে প্রেম করছেন লরেন্স। 'দ্য এক্স মেন: ফার্স্ট ক্লাস' ছবির শুটিং সেটে তাদের পরিচয় ঘটে। দু'বছর প্রেমের পর ২০১৩ সালের শুরুতে সম্পর্কের ইতি টেনেছিলেন এই জুটি। তবে কিছুদিন আগে লরেন্স-হল্টের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। লরেন্সের সঙ্গে হল্ট 'দ্য এক্স মেন: ডেইজ অব দ্য ফিউচার পাস্ট' ছবিতেও অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ