,

সরাইলে যুবলীগ কর্মীর হাতে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় এমপি’র ক্ষোভ ও নিন্দা,

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে থানা চত্বরে যুবলীগ কর্মী শুভ কর্তৃক সাংবাদিক মাসুদ লাঞ্চিতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা।গতকাল সকালে উপজেলা সদরের সৈয়দটুলায় এমপির জনসভায়  মাসুদ সাংবাদ সংগ্রহ করতে য়ায ।সেখানে ফের যুবলীগকর্মী  লাঞ্চিত করতে চেষ্টা করে । এ অবস্হা বুঝে মাসুদ দূত সভাস্হল ত্যাগ করে । রাতে তিনি এক বিবৃতিতে বলেন, সাংবাদিকরা জাতীর বিবেক। বিজয় টিভি চ্যানেলের সরাইল প্রতিনিধি ও সরাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মাসুদকে লাঞ্ছিত ও হুমকির ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে লাঞ্ছিতকারী ওই যুবলীগ কর্মীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার জন্য এমপি পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। প্রসঙ্গতঃ গত ১৬ নভেম্বর সকালে সরাইল থানা চত্বরে প্রকাশ্যে লাঞ্ছিত করে ও প্রাণনাশের হুমকি দেয় শুভ নামের এক যুবক। সে নিজেকে যুবলীগের কর্মী দাবী করে। এ ঘটনায় উপজেলা আ'লীগের একাধিক শীর্ষ নেতা নিন্দা জানিয়ে স্থানীয় প্রেসক্লাব নেতৃবৃন্দকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন। ওইদিন সন্ধার পর প্রেসক্লাবের জরুরী সভা শেষে মাসুদ শুভ'র বিরুদ্ধে থানায় জিডি করেন। পরের দিন দৈনিক প্রথম আলো সহ একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় যুবলীগ কর্মীর হাতে সাংবাদিক লাঞ্ছিত শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।ঘটনার ১০ দিন পরও রহস্যজনক কারনে পুলিশ অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর