বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৫

news-image

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। 
বৃহস্পতিবার সকালে মস্কো থেকে প্রায় দুই হাজার ৮০০ কিলোমিটার দূরবর্তী পশ্চিম সাইবেরিয়ার আইকারগা শহরের কাছে মি-৮ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। খবর এএফপির 
ওই আঞ্চলিক পরিবহন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এ ঘটনা আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এতে আরো জানানো হয়, হেলিকপ্টারটিতে ২২ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। ইগারকা বিমানবন্দর থেকে উড্ডয়নের ১৫ মিনিট পরেই হেলিকপ্টারটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
 
রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের আঞ্চলিক কার্যালয় থেকে জানানো হয়, হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে চেয়েছিল। কিন্তু কেন এটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি। প্রসঙ্গত, মঙ্গলবার তুরস্ক-সিরিয়া সীমান্তে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে তুরস্ক। এর আগে গত ৩১ অক্টোবর মিসরের সিনাইয়ে যাত্রীবাহী রুশ বিমান বিধ্বস্ত হয়ে ২২৪ আরোহীর সবাই নিহত হন।