,

পল্লীকবির ‘বকুল’ অপর্ণা, আবারও মডেল পূর্ণিমা

news-image

পল্লীকবি জসীম উদ্দীনের 'আয়না' গল্পের বকুল চরিত্রে অভিনয় করলেন অপর্ণা ঘোষ। 'দর্পণ বিসর্জন' নামের চলচ্চিত্রে তাকে এ চরিত্রে দেখা যাবে। এটি নির্মাণ করছেন সুমন ধর। সম্প্রতি মুন্সীগঞ্জের সরিষাবন চর এলাকায় শেষ হয়েছে এর দৃশ্যধারণ। এর মধ্য দিয়ে এবারই প্রথম পল্লীকবির গল্পের নায়িকা হলেন অপর্ণা। তিনি বলেন, 'রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গল্প, কবিতা অবলম্ব্বনে নির্মিত একাধিক নাটকেও অভিনয় করেছি। কিন্তু জসীম উদ্দীনের গল্পে এবারই প্রথম অভিনয় করলাম। 'আয়না' গল্পটি সত্যি অনেক সুন্দর। আমি প্রাণপণ চেষ্টা করেছি গল্পের বকুল চরিত্রটিকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে। বাকিটা পাঠক ও দর্শকরাই বিচার করবেন।'  
'দর্পণ বিসর্জন' চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন আজাদ, মাজনুন মিজান, আহসানুল হক মিনু প্রমুখ। খুব শিগগিরই চ্যানেল আইতে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

 

আবারও মডেল পূর্ণিমা

আড়াই বছর পর আবার বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন চিত্রনায়িকা পূর্ণিমা। আগামী মাস থেকে তাকে ক্রোকারিজের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যাবে।porni পূর্ণিমা বলেন, 'প্রায় আড়াই বছর পর আবারও বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছি। কাজটি কিছু দিন আগেই শেষ করেছিলাম।' এটি নির্মাণ করেছেন আকাশ। বিজ্ঞাপনচিত্রটিতে পূর্ণিমার বিপরীতে অভিনয়ও করেছেন তিনি। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর