বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরকে সসম্মানে গ্রহণ করবে পাকিস্তান

news-image

বলিউডের মিস্টার ‘পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানকে নিয়ে বিতর্কে মুখ খুললেন পাকিস্তানি অভিনেত্রী। এক্সপ্রেস নিউজের এক সাক্ষাৎকারে পাকিস্তানি অভিনেত্রী মিরা বলেন, আমির খান চাইলে পাকিস্তানে আসতে পারেন। তাকে আমরা সসম্মানে গ্রহণ করবো।


বৃহস্পতিবার টিভি সাক্ষাৎকারে মিরা এ কথা বলেন। এর আগে আমির খান এক অনুষ্ঠানের বক্তব্যে বলেছিলেন, দেশে যা অবস্থা তাতে তার স্ত্রী কিরন রাও আশঙ্কা করছেন দেশ ছাড়তে হতে পারে। তার এ বক্তব্যের পরই বিতর্ক শুরু হয়। সে বিতর্কে এখন নানাভাবে নানাদিকে মোড় নিচ্ছে। মিরা বলেন, পাকিস্তানিরা অতিথি পরায়ণ। সারা পৃথিবীই এটা জানে। সুতরাং আমির খান যদি ভারত ছাড়তে চান বা ছাড়তে হয় তাহলে নির্দ্বিধায় পাকিস্তান আসতে পারে। এখানে তার কোনো অসম্মান হবে না। তিনি বলেন, আমির একজন উচ্চমাপের অভিনেতা। তার সঙ্গে ভারতের আচরণ প্রমাণ করে তারা গুণির সম্মান দিতে জানে না।


ভারতে চলমান মুসলিম বিদ্বেষ নিয়েও কথা বলেন মিরা। তিনি বলেন, মোদি একজন মুসলিম বিদ্বেষী। মুসলিমদের বিরুদ্ধে যা হচ্ছে এসব বিষয়ে তিনি কোনো কথা বলছেন না। মোদি সরকারের অনেক মন্ত্রী স্পষ্টভাবে মুসলিমদের দেশ ছাড়তে বলছেন। যা আইনত মুর্খতা ছাড়া কিছুই নয়। -এক্সপ্রেস উর্দু থেকে

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে