বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুশ বিমানকে দেওয়া সেই ‘অডিওবার্তা’ প্রকাশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গুলি করার আগে রাশিয়ার বিমানের উদ্দেশে পাঠানো একটি ‘অডিওবার্তা’ প্রকাশ করেছে তুরস্কের সেনাবাহিনী। স্থানীয় সময় বুধবার রাতে অডিওটি প্রকাশ করা হয়।

ওই বার্তায় ইংরেজিতে বলা হয়েছে, ‘আপনারা তুরস্কের আকাশপথে প্রবেশ করেছেন। গতিপথ পরিবর্তন করুন।’

আলজাজিরার খবরে বলা হয়, তুরস্কের সতর্কবার্তা পাঠানোর বিষয়টি অস্বীকার করেছেন রুশ বিমানের পাইলট কনস্তান্তিন মুরাখতিন। সিরিয়ায় রুশ বিমানঘাঁটিতে সাংবাদিকদের তিনি বলেন, ‘রেডিও কিংবা দৃশ্যমান কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। কোনো ধরনের যোগাযোগও করা হয়নি।’

মুরাখতিন বলেন, রুশ বিমানটি এক সেকেন্ডের জন্যও তুরস্কের আকাশসীমায় প্রবেশ করেনি।

‘আমি মানচিত্রে এবং নিচে তাকিয়ে ভালোভাবেই দেখতে পাচ্ছিলাম, সীমানা (তুরস্ক) কোথায় এবং আমরা কোথায় ছিলাম’, যোগ করেন ওই রুশ পাইলট।

গত মঙ্গলবার আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগে রুশ বিমানটিকে (এসইউ-২৪) গুলি করে ভূপাতিত করে তুরস্ক। এ ঘটনায় ওই বিমানের এক চালক নিহত হন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘটনাটিকে ‘পিঠে ছুরি মারা’র সঙ্গে তুলনা করেছেন। তিনি এর কড়া জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। বিপরীতে তুরস্ক তাদের পদক্ষেপকে ন্যায্য বলে দাবি করেছে। এমনকি বিমান অনুপ্রবেশের অভিযোগ এনে দেশটিতে থাকা রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তুরস্কের কাজকে সমর্থন করেছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা