বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যা বলেছি ঠিক বলেছি – আমির খান

news-image

ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে বলিউড সুপারস্টার আমির খান সম্প্রতি যে মন্তব্য করেছেন সে অবস্থানে তিনি অনড় রয়েছেন।

তবে আমির খান বলেছেন ,তিনি কিংবা তার স্ত্রীর ভারত ছেড়ে যাবার কোন ইচ্ছা নেই।

নিজের ফেসবুক স্ট্যাটাসে মি: খান বলেন তার বক্তব্যকে অনেকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে।

তিনি বলেন, “ভারত আমার দেশ। আমি ভারতকে ভালবাসি। এখানে জন্মগ্রহন করতে পেরে এবং বসবাস করে গর্বিত।”

মি: খান বলেন ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন অনেকে সেটির ভিন্নঅর্থ তৈরির চেষ্টা করছেন।

তিনি বলেন যারা ভিন্নঅর্থ খোঁজার চেষ্টা করছেন , তারা ইচ্ছাকৃতভাবে তার বক্তব্যকে বিকৃত করছেন।

আমির খানের কথায়, “ আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমার কিংবা কিরণের ভারত ছাড়ার কোন ইচ্ছা নেই। আমরা আগেও এ ধরনের কোন ইচ্ছা ছিল না এবং ভবিষ্যতেও নেই। ”

আমির খান।Image copyrightbbc
Image captionনিজের বক্তব্যকে সমর্থন করলেন আমির খান।

কয়েকদিন আগেই এই বলিউড সুপারস্টার বলেছেন ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা বেড়ে চলেছে তাদের মধ্যে এক ধরনের ‘ভয়’ ও ‘নিরাপত্তাহীনতা’ তৈরি হয়েছে।

তিনি বলেছিলেন, দেশের অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারত ছেড়ে চলে যাওয়া উচিত কি না, তা নিয়েও স্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে।

এরপরই ক্ষমতাসীন বিজেপি’র নেতাদের তোপের মুখে পড়েছেন আমির খান।

বিজেপি-র মুখপাত্র শাহনওয়াজ হুসেন অভিযোগ করেন আমির খানের এই মন্তব্য ভারতকে কলঙ্কিত করার চেষ্টা।

মি: হুসেন বলেন, “ভারতই তাকে আমির খান বানিয়েছে। আমিরের নামডাক-ধনদৌলত সব এই ভারতের লোকই দিয়েছে।”

আমির খান বলেন যারা তাকে ‘ভারত-বিরোধী’ বলে আখ্যা দিচ্ছেন এবং তার প্রতি আক্রমনাত্নক কথা বলে তার বক্তব্যের যথার্থতা প্রমাণ করে।

এরই মধ্যে লেখক, শিল্পী, বিজ্ঞানীসহ এনেকেই আমির খানের বক্তব্যকে সমর্থন করেছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা