,

বরিশালকে হারানোর পর যা বললেন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : আগের দিন চিটাগং ভাইকিংসের বিপক্ষে উপরে উঠে ব্যাট করেছিলেন। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত ৫৬ রানের দারুণ এক ইনিংস খেলেন। বুধবার অবশ্য বরিশাল বুলসের বিপক্ষে ব্যাট করার সুযোগ পাননি। কারণ, টার্গেট ছিল মাত্র ৯০ রানের। যা মাত্র ২ উইকেট হারিয়ে তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

 

 

প্রথম ম্যাচে ঢাকা ডাইনামাইটসের কাছে হারের পর টানা দুই ম্যাচে জয় তুলে নিয়েছে মাশরাফি বাহিনী। ম্যাচ শেষে তাই উচ্ছ্বসিত মাশরাফি জানালেন জয়টা অন্য যেকোনো কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ ছিল।

 


 
তিনি বলেন, ‘টার্গেট ছোট হওয়ায় আমাদের সামনে নেট-রান-রেট বাড়িয়ে নেওয়ার একটা সুযোগ ছিল। তবে জয়টা বেশি গুরুত্বপূর্ণ ছিল। পূর্ণ তিন পয়েন্ট পাওয়ায় সার্বিকভাবে আমি খুশি।’
 

 


বোলারদের প্রশংসা করে নড়াইল এক্সপ্রেস বলেন, ‘নুয়ান কুলাসেকারা আজ দারুণ বল করেছে। একই রকম বল করেছে জায়িদিও। সে নিয়মিতই ভালো বল করছে। আমাদের বোলিংয়ে কিছুটা ভিন্নতা ছিল। ব্যাটিংও ভালো ছিল। তবে আমার মনে হয়েছে আমরা কিছু মিস করেছি। আশা করছি ভবিষ্যতে এমন ম্যাচ হলে সেটা আরো দ্রুত শেষ করার চেষ্টা করব।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর