বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুর্কি সীমান্তে রুশ মিসাইল ক্রুজার : তুরস্ক-রাশিয়া সম্পর্কের অবনতি

news-image

সিরিয়ায় তুর্কি সীমান্তবর্তী এলাকা লাতাকিয়ায় আকাশ প্রতিরক্ষায় বসানো হয়েছে রুশ মিসাইল ক্রুজার ‘মস্কভা’।মঙ্গলবার (২৪ নভেম্বর) এই এলাকায় একটি রুশ যুদ্ধবিমান এসইউ-২৪ গুলি করে ভূপাতিত করে তুর্কি এফ-১৬ জেট। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই মিসাইল ক্রুজারটি স্থাপন করা হলো বলে বুধবার (২৫ নভেম্বর) জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে।দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এসইউ-২৪ প্লেনটির মতো আর কোনো ঘটনা প্রশ্রয় দেওয়া হবে না এবং রাশিয়া সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবে।

আকাশসীমা লঙ্ঘন করায় রুশ প্লেনটিকে ভূপাতিত করা হয়েছে। তবে তার আগে অন্তত ১০ বার এর পাইলটকে সতর্ক করা হয় বলে ঘটনার কিছু পরই বিবৃতি দেয় তুরস্ক।তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের প্লেন কিছুতেই আকাশসীমা লঙ্ঘণ করেনি। এটি সিরিয়ার মধ্যেই ছিলো।এদিকে, ভূপাতিত করা প্লেনটির একজন পাইলটকে উদ্ধার করা হয়েছে এবং তিনি সিরিয়ায় রুশ ঘাঁটিতে আছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবার এসইউ-২৪ প্লেনটিকে গুলি করার পরপরই এর দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। কিন্তু প্যারাসুট দিয়ে নামার সময় একজনকে গুলি করে হত্যা করে সিরীয় বিদ্রোহীরা। এছাড়া তাদের উদ্ধারে ঘটনাস্থলে রুশ হেলিকপ্টার পৌঁছালে এর সেনাদের লক্ষ্য করেও গুলি চালায় বিদ্রোহীরা। এ সময় এক মেরিন সেনা নিহত হন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা